1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে বাল্যবিয়ে আয়োজনের দায়ে কনের বাবাকে ৬ মাসের কারাদণ্ড বিয়ের আনন্দ বিষাদে রূপ: সড়ক দুর্ঘটনায় নববিবাহিত যুবকের মৃত্যু শেরপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযান: ৬০ বোতল ভারতীয় মদসহ আটক ২ ময়মনসিংহ শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান শেরপুর মহিলা কলেজের অধ্যক্ষ রেজাউল করিম খান আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান শ্রীপুরে পুকুরে গোসল করতে নেমে মাদরাসা ছাত্রের মৃত্যু রাণীনগরে লটারির মাধ্যমে এলসিএস নারী শ্রমিক বাছাই সম্পন্ন চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মধুপুর পৌরবাসীর দুর্ভোগ লাঘবে নিরলস কাজ করে যাচ্ছেন মেয়র প্রার্থী খন্দকার মোতালিব গাজীপুরে পুলিশের গারদখানা থেকে পালিয়ে যাওয়া ৩২ মামলার আসামি সম্রাট গ্রেপ্তার

বিয়ের আনন্দ বিষাদে রূপ: সড়ক দুর্ঘটনায় নববিবাহিত যুবকের মৃত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে
বিয়ের আনন্দ বিষাদে রূপ: সড়ক দুর্ঘটনায় নববিবাহিত যুবকের মৃত্যু

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার , নোয়াখালী: নোয়াখালীর সেনবাগে বিয়ের রেশ কাটতে না কাটতেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো. আল আমিন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আনন্দঘন পরিবেশ মুহূর্তেই বিষাদে রূপ নিয়েছে তার পরিবারে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ৯টার দিকে সেনবাগ–সোনাইমুড়ী সড়কের কুটিরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল আমিন উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ছাতারপাইয়া পশ্চিম-দক্ষিণপাড়া গ্রামের রশিদ ব্যাপারী বাড়ির আব্বাস ক্বারির ছেলে। তিনি পরিবার ও স্বজনদের ব্যবসায়িক কাজে সহায়তা করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন আল আমিন। ঘটনার দিন রাতে মোটরসাইকেলযোগে সোনাইমুড়ী থেকে নিজের বাড়ি ফিরছিলেন তিনি। পথিমধ্যে সেনবাগ–সোনাইমুড়ী সড়কের কুটিরবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত একটি মুরগিবাহী অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাত্র তিন দিন আগে বিয়ে হওয়া এক যুবকের এমন আকস্মিক মৃত্যুতে তার পরিবার, আত্মীয়-স্বজন ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম সরকার জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষেই এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট