1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান শেরপুর মহিলা কলেজের অধ্যক্ষ রেজাউল করিম খান আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান শ্রীপুরে পুকুরে গোসল করতে নেমে মাদরাসা ছাত্রের মৃত্যু রাণীনগরে লটারির মাধ্যমে এলসিএস নারী শ্রমিক বাছাই সম্পন্ন চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মধুপুর পৌরবাসীর দুর্ভোগ লাঘবে নিরলস কাজ করে যাচ্ছেন মেয়র প্রার্থী খন্দকার মোতালিব গাজীপুরে পুলিশের গারদখানা থেকে পালিয়ে যাওয়া ৩২ মামলার আসামি সম্রাট গ্রেপ্তার টঙ্গীতে পাওনা আদায় ও অপপ্রচার বন্ধের দাবিতে শ্রমিক-ঠিকাদারদের অবস্থান সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড হরিঢালী ও কপিলমুনি ইউনিয়নকে শিশু শ্রম, বিদ্যালয় থেকে ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত করতে গণমাধ্যমের সহযোগিতা চায় ওয়ার্ল্ড ভিশন

রাণীনগরে ইট ভাটা বন্ধের প্রতিবাদে মালিক-শ্রমিকদের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে
নওগাঁর রাণীনগরে ইট ভাটা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছে ইটভাটা মালিক ও শ্রমিকরা।
ইট ভাটা বন্ধের প্রতিবাদে রাণীনগরে মালিক-শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শ্রী মনোরঞ্জন চন্দ্র, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে ইট ভাটা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে উপজেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতি। বুধবার (১২ নভেম্বর) সকালে উপজেলার মেসার্স শাহী ফিলিং স্টেশন প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন রাণীনগর উপজেলা ইট ভাটা মালিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার শাহ। এতে সমিতির সদস্য, শত শত শ্রমিক ও সাধারণ ইটভাটা কর্মীরা অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন।

সমিতির সদস্য আবু বক্কর বলেন,

“আমরা দীর্ঘদিন ধরে পরিবেশবান্ধব প্রযুক্তিতে ইট উৎপাদন করছি। প্রতিটি ইটভাটায় শত শত শ্রমিক জীবিকা নির্বাহ করছে। কিন্তু হঠাৎ করে ইটভাটা বন্ধ করে দিলে এসব শ্রমিকের পরিবার অনাহারে পড়বে। আমাদের লাখ লাখ টাকার বিনিয়োগও ঝুঁকির মুখে পড়বে।”

সমিতির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম অভিযোগ করে বলেন,

“২০১৬ সাল পর্যন্ত পরিবেশ অধিদপ্তর থেকে নবায়ন সার্টিফিকেট দেওয়া হলেও এরপর থেকে আবেদন করেও আমরা কোনো অনুমোদন পাচ্ছি না। অথচ প্রতি মৌসুমে ভাটাগুলোতে অভিযান চালিয়ে মালিকদের ক্ষতির মুখে ঠেলে দেওয়া হচ্ছে।”

তিনি সরকারের কাছে দাবি জানান, উন্নয়নমূলক কাজের স্বার্থে চলমান ইটভাটাগুলোকে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ও সার্টিফিকেট নবায়নের সুযোগ দেওয়া হোক।

সভাপতি আব্দুস সাত্তার শাহ বলেন,

“দেশের লাখ লাখ ভাটা শ্রমিকদের পেটে লাথি মারা হচ্ছে। সরকার যদি দ্রুত ইটভাটাগুলো নিয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত না নেয়, তবে মালিক ও শ্রমিকরা মিলে রাজপথে নামতে বাধ্য হবে।”

তিনি আরও জানান, পরিবেশবান্ধব প্রযুক্তিতে ইট উৎপাদনের বিকল্প ব্যবস্থা করতে সরকারের সহযোগিতা প্রয়োজন। নচেৎ আগামীতে দেশব্যাপী কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট