
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলা পরিষদে নবনির্মিত পরিদর্শন কক্ষের উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এর শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচন ও ফিতা কেটে পরিদর্শন কক্ষটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য এসএম রেজাউল ইসলাম রেজু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে পরিদর্শন কক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি অসহায়, দুস্থ ও ক্ষতিগ্রস্ত ৮ জন ব্যক্তির হাতে সহায়তার ৭৫ হাজার টাকার চেক তুলে দেন।