1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান শেরপুর মহিলা কলেজের অধ্যক্ষ রেজাউল করিম খান আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান শ্রীপুরে পুকুরে গোসল করতে নেমে মাদরাসা ছাত্রের মৃত্যু রাণীনগরে লটারির মাধ্যমে এলসিএস নারী শ্রমিক বাছাই সম্পন্ন চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মধুপুর পৌরবাসীর দুর্ভোগ লাঘবে নিরলস কাজ করে যাচ্ছেন মেয়র প্রার্থী খন্দকার মোতালিব গাজীপুরে পুলিশের গারদখানা থেকে পালিয়ে যাওয়া ৩২ মামলার আসামি সম্রাট গ্রেপ্তার টঙ্গীতে পাওনা আদায় ও অপপ্রচার বন্ধের দাবিতে শ্রমিক-ঠিকাদারদের অবস্থান সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড হরিঢালী ও কপিলমুনি ইউনিয়নকে শিশু শ্রম, বিদ্যালয় থেকে ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত করতে গণমাধ্যমের সহযোগিতা চায় ওয়ার্ল্ড ভিশন

নালিতাবাড়ীতে “কর্মক্ষেত্রে ডায়াবেটিস সচেতনতা” নিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

শেরপুর প্রতিনিধি: আমিরুল ইসলাম

শেরপুরের নালিতাবাড়ীতে শনিবার (১৫ নভেম্বর) “কর্মক্ষেত্রে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন” স্লোগানে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে পৌর শহরের কৃষিবিদ বদিউজ্জামান বাদশা মেমোরিয়াল ডায়াবেটিস হাসপাতাল প্রাঙ্গণে র‍্যালি, আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে নালিতাবাড়ী ডায়াবেটিক সমিতি।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমিতির আজীবন সদস্য আলহাজ্ব রমজান আলী এবং সঞ্চালনা করেন এম এ রায়হান। এতে বক্তব্য রাখেন আজীবন সদস্য জহুরুল হক, এন.এম সাদরুল আহসান মাসুম, আইনজীবী সুধাংশু কালোয়ার, সদস্য সচিব কিরন দত্ত, কার্যকরী সদস্য ডাঃ আব্দুল্লাহহেল ওয়াসি খান জনি ও চীফ মেডিকেল অফিসার গোপাল সাহা।

অনুষ্ঠানে চিকিৎসক, ডায়াবেটিক সমিতির সদস্য বৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ এবং সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট