1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে বাল্যবিয়ে আয়োজনের দায়ে কনের বাবাকে ৬ মাসের কারাদণ্ড বিয়ের আনন্দ বিষাদে রূপ: সড়ক দুর্ঘটনায় নববিবাহিত যুবকের মৃত্যু শেরপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযান: ৬০ বোতল ভারতীয় মদসহ আটক ২ ময়মনসিংহ শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান শেরপুর মহিলা কলেজের অধ্যক্ষ রেজাউল করিম খান আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান শ্রীপুরে পুকুরে গোসল করতে নেমে মাদরাসা ছাত্রের মৃত্যু রাণীনগরে লটারির মাধ্যমে এলসিএস নারী শ্রমিক বাছাই সম্পন্ন চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মধুপুর পৌরবাসীর দুর্ভোগ লাঘবে নিরলস কাজ করে যাচ্ছেন মেয়র প্রার্থী খন্দকার মোতালিব গাজীপুরে পুলিশের গারদখানা থেকে পালিয়ে যাওয়া ৩২ মামলার আসামি সম্রাট গ্রেপ্তার

চাটখিলে জোরপূর্বক ভূমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে
“চাটখিল উপজেলা প্রেসক্লাবে জোরপূর্বক ভূমি দখল ও হামলার প্রতিবাদে তাহেরা বেগম ও তার সন্তানদের সংবাদ সম্মেলন।”
চাটখিলে ভূমি দখল ও হামলার শিকার বিধবা তাহেরা বেগম সংবাদ সম্মেলনে প্রশাসনের কাছে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার

নোয়াখালীর চাটখিল পৌরসভার ছয়ানী টবগা গ্রামে পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে জোরপূর্বক ভূমি দখল ও হামলার শিকার হওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন বিধবা নারী তাহেরা বেগম (৫৫) ও তার সন্তানরা।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে চাটখিল উপজেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তাহেরা বেগম জানান, ইতোমধ্যেই তিনি চাটখিল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের নিকট হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তাহেরা বেগম বলেন, “চাটখিল পৌরসভার ছয়ানী টবগা বড় ভূঁইয়া বাড়িতে স্বামীর পৈতৃক ওয়ারিশী সম্পত্তি নিয়ে প্রায় ১০ বছর ধরে স্থানীয় মিজান, আক্তার, নূরুল আমিন ও দুলাল গং নিয়মিত হামলা-উৎপীড়ন চালিয়ে আসছে। সর্বশেষ ৮ ডিসেম্বর তারা রান্নাঘরের টিন জোরপূর্বক খুলতে গেলে আমি বাধা দিলে মিজান, আক্তার, নূরুল আমিন, দুলালসহ ৬–৭ জন আমার ও আমার সন্তানদের ওপর অতর্কিত হামলা চালায়। তারা এলোপাতাড়ি কিল-ঘুষি ও লোহার রড দিয়ে আমার মাথা ফাটিয়ে দেয়।”

তিনি আরও জানান, অভিযোগ দায়ের করার পর থেকে অভিযুক্তরা উল্টো তাকে ও তার সন্তানদের প্রাণনাশের হুমকি দিচ্ছে, যা তাদেরকে চরম নিরাপত্তাহীনতায় রেখেছে।

সংবাদ সম্মেলনে তাহেরা বেগম ও তার সন্তানরা প্রশাসনের প্রতি জোর আবেদন জানান—হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করা, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং তাদের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা হোক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট