1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে বাল্যবিয়ে আয়োজনের দায়ে কনের বাবাকে ৬ মাসের কারাদণ্ড বিয়ের আনন্দ বিষাদে রূপ: সড়ক দুর্ঘটনায় নববিবাহিত যুবকের মৃত্যু শেরপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযান: ৬০ বোতল ভারতীয় মদসহ আটক ২ ময়মনসিংহ শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান শেরপুর মহিলা কলেজের অধ্যক্ষ রেজাউল করিম খান আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান শ্রীপুরে পুকুরে গোসল করতে নেমে মাদরাসা ছাত্রের মৃত্যু রাণীনগরে লটারির মাধ্যমে এলসিএস নারী শ্রমিক বাছাই সম্পন্ন চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মধুপুর পৌরবাসীর দুর্ভোগ লাঘবে নিরলস কাজ করে যাচ্ছেন মেয়র প্রার্থী খন্দকার মোতালিব গাজীপুরে পুলিশের গারদখানা থেকে পালিয়ে যাওয়া ৩২ মামলার আসামি সম্রাট গ্রেপ্তার

জামালপুরে মিথ্যা মামলা প্রত্যাহার ও প্রাণনাশের হু/ম/কি/র প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৯ বার পড়া হয়েছে
জামালপুরে মিথ্যা মামলা প্রত্যাহার ও প্রাণনাশের হু/ম/কি/র প্রতিবাদে সংবাদ সম্মেলন

মাসুদ রানা
জামালপুর জেলা প্রতিনিধি

জামালপুরে মিথ্যা মামলা প্রত্যাহার এবং প্রাণনাশের হুমকির প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে ভুক্তভোগী পরিবার ও এলাকার সচেতন মহলের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে আলী হোসেন (৪০) লিখিত বক্তব্যে জানান, বকশীগঞ্জ উপজেলার মাদারেরচর গ্রামে নজির মন্ডল তার তিন পুত্র—কহর উদ্দিন, নেপাসু ও মনহরকে ৪ দশমিক ৮৯ একর জমি পারিবারিকভাবে বণ্টন করে দেন। এর মধ্যে নেপাসু ১ দশমিক ৬৩ একর জমির মালিক হন। পরবর্তীতে নজির মন্ডল মৃত্যুবরণ করলে তার তিন কন্যা কাপাসি বিবি, বাতাসি বিবি, গেন্দি বিবি এবং স্ত্রী কিমনযান বিবিকে ওয়ারিশ রেখে যান।

আলী হোসেন জানান, পরবর্তীতে ওই জমি তিন কন্যা ও স্ত্রীর নামে আরআর (আরওআর) রেকর্ডভুক্ত হয়। ওয়ারিশ সূত্রে তিনি এবং তার ভাই-বোনরা ওই জমির বৈধ মালিক। তবে তার মামা আব্দুল মান্নান মন্ডল (৫৮), ইজ্জত আলী মন্ডল (৫০), ইয়াকুব আলী মন্ডল (৪৩), শাহ আলম বুদু (৫৩) এবং বেনজির আহমেদ মধু (৩৩) তাদের প্রাপ্য জমি অবৈধভাবে দখল করে নেয় এবং জাল দলিল তৈরি করে আদালতে মামলা দায়ের করে।

তিনি আরও বলেন, পরবর্তীতে আদালতে ওই দলিল জাল প্রমাণিত হলেও তারা ধান, মরিচ ও বেগুন ক্ষতির অজুহাতে পুনরায় মিথ্যা মামলা দায়ের করে। বর্তমানে তারা ভুক্তভোগী পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিচ্ছে এবং হয়রানিমূলক পাঁচটি মামলা দিয়ে চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ করেন তিনি।

আলী হোসেন তার ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি বুঝিয়ে দেওয়া এবং মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট