
মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টারঃ
নোয়াখালীর চাটখিল পৌরসভার ৩নং ওয়ার্ডে উৎসবমুখর পরিবেশে পূর্ব সুন্দরপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। জমজমাট এই ফাইনালে আদ-দাওয়া যুব সংঘকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে পূর্ব সুন্দরপুর স্পোর্টিং ক্লাব।
শনিবার (১৮ এপ্রিল) বিকেলে পৌরসভার পূর্ব সুন্দরপুর কারী সাহেব বাড়ি সংলগ্ন মাঠে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতিতে পুরো মাঠ জুড়ে ছিল আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল পৌরসভা বিএনপির সদস্য সচিব ও পৌর মেয়র প্রার্থী আহসানুল হক মাসুদ। খেলা শেষে তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
মহিন তফদার (যুগ্ম আহবায়ক, পৌরসভা বিএনপি)
ওমর ফারুক (যুগ্ম আহবায়ক, উপজেলা যুবদল)
পারভেজ রানা (সদস্য সচিব, পৌর মৎস্যজীবী দল)
ইয়াসিন চৌধুরী (সহ-সভাপতি, উপজেলা প্রেসক্লাব)
ফিরোজ আলম (ভাইস চেয়ারম্যান, চাটখিল পপূলার হাসপাতাল)
বিশিষ্ট ব্যবসায়ী মাইন উদ্দিন, নাজিম উদ্দীন এবং যুবদল নেতা এরশাদ নাঈমসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র প্রার্থী আহসানুল হক মাসুদ বলেন, “খেলাধুলা যুবসমাজকে মাদক ও নেশা থেকে দূরে রাখে। আমাদের মাননীয় সাংসদ ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন যুবসমাজকে সবসময় খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সৃজনশীল কাজে উদ্বুদ্ধ করেন।” তিনি এলাকায় এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
পুরো টুর্নামেন্টটি সার্বিকভাবে বাস্তবায়ন ও সফল করতে অগ্রণী ভূমিকা পালন করেন পূর্ব সুন্দরপুর স্পোর্টিং ক্লাবের সভাপতি ফয়েজ আহমেদ ও সাধারণ সম্পাদক রায়হান মাহমুদ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই টুর্নামেন্টে রানার্সআপ হয়েছে আদ-দাওয়া যুব সংঘ।