1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান শেরপুর মহিলা কলেজের অধ্যক্ষ রেজাউল করিম খান আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান শ্রীপুরে পুকুরে গোসল করতে নেমে মাদরাসা ছাত্রের মৃত্যু রাণীনগরে লটারির মাধ্যমে এলসিএস নারী শ্রমিক বাছাই সম্পন্ন চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মধুপুর পৌরবাসীর দুর্ভোগ লাঘবে নিরলস কাজ করে যাচ্ছেন মেয়র প্রার্থী খন্দকার মোতালিব গাজীপুরে পুলিশের গারদখানা থেকে পালিয়ে যাওয়া ৩২ মামলার আসামি সম্রাট গ্রেপ্তার টঙ্গীতে পাওনা আদায় ও অপপ্রচার বন্ধের দাবিতে শ্রমিক-ঠিকাদারদের অবস্থান সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড হরিঢালী ও কপিলমুনি ইউনিয়নকে শিশু শ্রম, বিদ্যালয় থেকে ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত করতে গণমাধ্যমের সহযোগিতা চায় ওয়ার্ল্ড ভিশন

ইসলামপুরে অবৈধ দখলমুক্ত ও জমি উদ্ধারের দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে
ইসলামপুরে অবৈধ দখলমুক্ত ও জমি উদ্ধারের দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

মোঃ মামুন মিয়া, ইসলামপুর প্রতিনিধি:

ইসলামপুর (জামালপুর): জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের ৯নং ওয়ার্ডে পৈত্রিক জমি অবৈধভাবে দখলের প্রতিবাদে এবং তা উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। রোববার (১৯ এপ্রিল) বেলা ৩ ঘটিকার সময় চরপুটিমারী এলাকায় এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে জমির মালিক মোঃ মোখলেছুর রহমান দাবি করেন, চরপুটিমারী মৌজার কিসমত গোবিন্দ-৮১ এর খতিয়ান-১৪৩৩ এবং দাগ নং-১৫৫৮ এর প্রেক্ষিতে ৬২ শতাংশ পৈত্রিক জমির প্রকৃত মালিক তারা। জমিটি তাদের পূর্বপুরুষের আমল থেকে সিএস রেকর্ডভুক্ত এবং সরকারি নিয়ম অনুযায়ী ৮০ মূল্যে খারিজ করা হয়েছে।

ভুক্তভোগী মোখলেছুর রহমান অভিযোগ করে বলেন, “আমাদের কাছে জমির সকল বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও ১. শহিদ কাজী, ২. তারু মেম্বার, ৩. হাজী আব্দুল হাই, ৪. হাজী সিরাজুল, ৫. সেজু ও ৬. লোকমান সহ একটি পক্ষ প্রভাব খাটিয়ে অবৈধভাবে জমিটি দখল করে রেখেছে। এমনকি আমরা জমিতে গেলে সন্ত্রাসীবাহিনী দিয়ে আমাদের সরিয়ে দেওয়া হয়।”

তিনি আরও জানান, দখলকারীরা জামালপুর জেলা দায়রা জজ আদালতে মামলা করলেও আদালত থেকে ভুক্তভোগী পরিবারের পক্ষেই ডিক্রি প্রদান করা হয়েছে। বিষয়টি নিয়ে এলাকাবাসী দফায় দফায় সালিশ-বৈঠক ও মীমাংসার প্রস্তাব দিলেও দখলকারীরা তা অমান্য করে জোরপূর্বক দখল বজায় রেখেছে।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে অবৈধ দখলদারদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং জমিটি দখলমুক্ত করতে ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি)-এর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নিয়ে ভুক্তভোগী পরিবারের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট