1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
রংপুরে পরিবারের নিরাপত্তা চেয়ে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার সংবাদ সম্মেলন বকশীগঞ্জ সীমান্তে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগে টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার রাণীনগরে গাছ কেটে জমি দখলের অভিযোগ, ভিডিও করায় গৃহবধূকে হেনস্তা শেরপুরে জেন্ডার স্টেরিওটাইপ নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত পঞ্চগড় সীমান্তে পুশইনের চেষ্টা: ৩ দিন ধরে শূন্যরেখায় ১০ জনের মানবেতর জীবনযাপন, উত্তেজনা পঞ্চগড়ে সিজারের আগে খোলা স্বর্ণের চেইন ফেরত না দেওয়ার অভিযোগ, নার্সের দাবি ‘হারিয়ে গেছে’ মধুপুরে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ডাকে কলম বিরতি পালিত পঞ্চগড়ে মাঠে কাজ করার সময় বজ্রপাতে যুবকের মর্মান্তিক মৃত্যু নান্দাইলে দুই গ্রামের মুখোমুখি অবস্থান: সংঘাত এড়াতে ১৪৪ ধারা জারি

শ্রীপুরে কাভার্ড ভ্যানচাপায় স্কুলছাত্রের করুণ মৃত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে
আলমগীর হোসেন সাগর, স্টাফ রিপোর্টার: শ্রীপুর (গাজীপুর): গাজীপুরের শ্রীপুরে কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে তানভীর ইসলাম আরিয়ান (৮) নামের এক শিশুশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৯ এপ্রিল) দুপুরে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন আনসার রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিয়ান দিনাজপুর জেলার কোতোয়ালি থানার বালুবাড়ি এলাকার পোশাককর্মী সজল ইসলামের ছেলে। সে কেওয়া পূর্বখণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। নিহত শিশুর পরিবার ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, রোববার সকালে আরিয়ান প্রতিদিনের মতো স্কুলে যায়। স্কুল ছুটি হওয়ার পর বাড়ি ফেরার উদ্দেশ্যে সে রাস্তার পাশে দাঁড়িয়ে রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করছিল। এসময় সেখানে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী কাভার্ড ভ্যান ঘোরানোর জন্য হঠাৎ পেছনের দিকে (ব্যাক গিয়ারে) চলে আসে। এতে আরিয়ান রাস্তার পাশে থাকা একটি সিমেন্টের সীমানা পিলার ও কাভার্ড ভ্যানের মাঝখানে পিষ্ট হয়। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ঘাতক কাভার্ড ভ্যানটি আটকে রাখলেও চালক পালিয়ে যেতে সক্ষম হন। কেওয়া পূর্বখণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিয়ানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, "ছুটি হওয়ার পরপরই শিশুটি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। কাভার্ড ভ্যানটি ঘোরানোর সময় সীমানা পিলারের সাথে চাপা খেয়ে শিক্ষার্থীটি প্রাণ হারায়। এটি অত্যন্ত বেদনাদায়ক।" শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুর মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি জব্দ করে থানায় আনা হয়েছে। এই ঘটনায় ঘাতক চালককে শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

আলমগীর হোসেন সাগর, স্টাফ রিপোর্টার:

শ্রীপুর (গাজীপুর): গাজীপুরের শ্রীপুরে কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে তানভীর ইসলাম আরিয়ান (৮) নামের এক শিশুশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৯ এপ্রিল) দুপুরে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন আনসার রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিয়ান দিনাজপুর জেলার কোতোয়ালি থানার বালুবাড়ি এলাকার পোশাককর্মী সজল ইসলামের ছেলে। সে কেওয়া পূর্বখণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

নিহত শিশুর পরিবার ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, রোববার সকালে আরিয়ান প্রতিদিনের মতো স্কুলে যায়। স্কুল ছুটি হওয়ার পর বাড়ি ফেরার উদ্দেশ্যে সে রাস্তার পাশে দাঁড়িয়ে রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করছিল। এসময় সেখানে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী কাভার্ড ভ্যান ঘোরানোর জন্য হঠাৎ পেছনের দিকে (ব্যাক গিয়ারে) চলে আসে। এতে আরিয়ান রাস্তার পাশে থাকা একটি সিমেন্টের সীমানা পিলার ও কাভার্ড ভ্যানের মাঝখানে পিষ্ট হয়। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ঘাতক কাভার্ড ভ্যানটি আটকে রাখলেও চালক পালিয়ে যেতে সক্ষম হন।

কেওয়া পূর্বখণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিয়ানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, “ছুটি হওয়ার পরপরই শিশুটি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। কাভার্ড ভ্যানটি ঘোরানোর সময় সীমানা পিলারের সাথে চাপা খেয়ে শিক্ষার্থীটি প্রাণ হারায়। এটি অত্যন্ত বেদনাদায়ক।”

শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুর মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি জব্দ করে থানায় আনা হয়েছে। এই ঘটনায় ঘাতক চালককে শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট