1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান শেরপুর মহিলা কলেজের অধ্যক্ষ রেজাউল করিম খান আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান শ্রীপুরে পুকুরে গোসল করতে নেমে মাদরাসা ছাত্রের মৃত্যু রাণীনগরে লটারির মাধ্যমে এলসিএস নারী শ্রমিক বাছাই সম্পন্ন চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মধুপুর পৌরবাসীর দুর্ভোগ লাঘবে নিরলস কাজ করে যাচ্ছেন মেয়র প্রার্থী খন্দকার মোতালিব গাজীপুরে পুলিশের গারদখানা থেকে পালিয়ে যাওয়া ৩২ মামলার আসামি সম্রাট গ্রেপ্তার টঙ্গীতে পাওনা আদায় ও অপপ্রচার বন্ধের দাবিতে শ্রমিক-ঠিকাদারদের অবস্থান সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড হরিঢালী ও কপিলমুনি ইউনিয়নকে শিশু শ্রম, বিদ্যালয় থেকে ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত করতে গণমাধ্যমের সহযোগিতা চায় ওয়ার্ল্ড ভিশন

সেবার ব্রতে চাকরি’: শেরপুরে ট্রেইনি কনস্টেবল নিয়োগের ২য় দিন সম্পন্ন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে
সেবার ব্রতে চাকরি’: শেরপুরে ট্রেইনি কনস্টেবল নিয়োগের ২য় দিন সম্পন্ন

মাহফুজুর রহমান সাইমন, শেরপুর | প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৬

শেরপুর: ‘সেবার ব্রতে চাকরি’—এই শ্লোগানকে সামনে রেখে শেরপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে শারীরিক মাপ ও সক্ষমতা যাচাই পরীক্ষার দ্বিতীয় দিনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) সকাল ৮টা থেকে শেরপুর পুলিশ লাইন্স মাঠে এই কার্যক্রম শুরু হয়। জেলায় নিয়োগযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে যোগ্য প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে এদিন Physical Endurance Test (PET)-এর অংশ হিসেবে ২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প ও হাই জাম্প পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শেরপুর জেলা টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার জনাব মো. কামরুল ইসলাম সরজমিনে উপস্থিত থেকে পুরো কার্যক্রম তদারকি করেন। তিনি জানান, শতভাগ স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে কেবল শারীরিক ফিটনেস সম্পন্ন যোগ্য ব্যক্তিদেরই নিয়োগ প্রদানের লক্ষ্যে জেলা পুলিশ কাজ করে যাচ্ছে।

নিয়োগ কার্যক্রম চলাকালীন পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি, টিআরসি নিয়োগ বোর্ডের সদস্যগণ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দ্বিতীয় দিনের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীকাল। আগামী ২৩ এপ্রিল ২০২৬ খ্রি. সকাল ৭ ঘটিকা থেকে পুলিশ লাইন্স মাঠে ১৬০০ মিটার দৌড়, ড্র্যাগিং ও রোপ ক্লাইমিং পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট