1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান শেরপুর মহিলা কলেজের অধ্যক্ষ রেজাউল করিম খান আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান শ্রীপুরে পুকুরে গোসল করতে নেমে মাদরাসা ছাত্রের মৃত্যু রাণীনগরে লটারির মাধ্যমে এলসিএস নারী শ্রমিক বাছাই সম্পন্ন চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মধুপুর পৌরবাসীর দুর্ভোগ লাঘবে নিরলস কাজ করে যাচ্ছেন মেয়র প্রার্থী খন্দকার মোতালিব গাজীপুরে পুলিশের গারদখানা থেকে পালিয়ে যাওয়া ৩২ মামলার আসামি সম্রাট গ্রেপ্তার টঙ্গীতে পাওনা আদায় ও অপপ্রচার বন্ধের দাবিতে শ্রমিক-ঠিকাদারদের অবস্থান সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড হরিঢালী ও কপিলমুনি ইউনিয়নকে শিশু শ্রম, বিদ্যালয় থেকে ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত করতে গণমাধ্যমের সহযোগিতা চায় ওয়ার্ল্ড ভিশন

চাটখিলে ১৫ বছর সংস্কারহীন খিলপাড়া-দেলিয়াই সড়ক; দুর্ভোগে হাজারো মানুষ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে
চাটখিলে ১৫ বছর সংস্কারহীন খিলপাড়া-দেলিয়াই সড়ক; দুর্ভোগে হাজারো মানুষ

নিজস্ব প্রতিবেদক, চাটখিল মোঃ বেল্লাল হোসাইন নাঈম স্টাফ রিপোর্টার

নোয়াখালী: নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া-ইটপুকুরপাড়-দেলিয়াই সড়কটি দীর্ঘ দেড় দশক ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে আছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন এই ৩ কিলোমিটার সড়কটি এখন এলাকাবাসীর জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে পড়ায় প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন কয়েক হাজার মানুষ।

সরেজমিনে রাস্তার চিত্র

অনুসন্ধানে জানা গেছে, খিলপাড়া বাজার থেকে শংকরপুর গ্রামের ওপর দিয়ে ইটপুকুরপাড় হয়ে দেলিয়াই পর্যন্ত বিস্তৃত এই সড়কটি প্রায় ১৪-১৫ বছর আগে পাকাকরণ করা হয়েছিল। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কোনো রক্ষণাবেক্ষণ বা সংস্কারের ছোঁয়া লাগেনি এই পথে। পিচ ও কার্পেটিং পুরোপুরি উঠে গিয়ে পুরো রাস্তা জুড়ে এখন অসংখ্য বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে।

ভয়াবহ ভাঙন ও ঝুঁকি

সড়কের বিভিন্ন স্থানে ভাঙন পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। বিশেষ করে শংকরপুর পান্ডা বাড়ির পাশের পুকুর পাড়ে প্যালাসাইটিং না থাকায় প্রায় ১০০ থেকে ১৫০ ফুট রাস্তা সম্পূর্ণ ধসে গেছে। এছাড়া হাসিম ব্যাপারীর বাড়ির সামনে থেকে রাস্তার মাথা পর্যন্ত দক্ষিণ পাশ এবং ইটপুকুর পাড় থেকে দেলিয়াই পর্যন্ত রাস্তার একাংশ সংলগ্ন খালের দিকে ধসে পড়েছে।

চরম দুর্ভোগে শিক্ষার্থীরা

গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে প্রতিদিন ৭ থেকে ৮টি গ্রামের মানুষের পাশাপাশি স্কুল, কলেজ ও মাদ্রাসার অন্তত ৫০০ শিক্ষার্থী যাতায়াত করেন। খানাখন্দ ও ভাঙনের কারণে ঝুঁকি নিয়ে শত শত হালকা ও ভারী যানবাহন চলাচল করছে। এতে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা, বিকল হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ।

স্থানীয়দের ক্ষোভ: স্থানীয় বাসিন্দা আব্দুল মতিন আক্ষেপ করে বলেন, “দীর্ঘ সময় ধরে সড়কটি অচল হয়ে থাকলেও এটি মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। আমরা যেন দেখার কেউ নেই।” নুরুল করিম নামের এক শিক্ষার্থী জানায়, “রাস্তার করুণ অবস্থার কারণে সাইকেল নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করাও এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে।”

কর্তৃপক্ষের বক্তব্য

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, “সড়কটির সংস্কার এখন সময়ের দাবি। আমি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাব।”

উপজেলা এলজিইডি প্রকৌশলী শাহিনুর আলম আশার বাণী শুনিয়ে জানান, ক্ষতিগ্রস্ত সড়কটি সংস্কারের জন্য ইতিমধ্যে নতুন তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আশা করা যাচ্ছে, দ্রুততম সময়ের মধ্যে প্রশাসনিক প্রক্রিয়া শেষ করে সংস্কার কাজ শুরু করা সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট