1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রংপুরে পরিবারের নিরাপত্তা চেয়ে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার সংবাদ সম্মেলন বকশীগঞ্জ সীমান্তে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগে টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার রাণীনগরে গাছ কেটে জমি দখলের অভিযোগ, ভিডিও করায় গৃহবধূকে হেনস্তা শেরপুরে জেন্ডার স্টেরিওটাইপ নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত পঞ্চগড় সীমান্তে পুশইনের চেষ্টা: ৩ দিন ধরে শূন্যরেখায় ১০ জনের মানবেতর জীবনযাপন, উত্তেজনা পঞ্চগড়ে সিজারের আগে খোলা স্বর্ণের চেইন ফেরত না দেওয়ার অভিযোগ, নার্সের দাবি ‘হারিয়ে গেছে’ মধুপুরে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ডাকে কলম বিরতি পালিত পঞ্চগড়ে মাঠে কাজ করার সময় বজ্রপাতে যুবকের মর্মান্তিক মৃত্যু নান্দাইলে দুই গ্রামের মুখোমুখি অবস্থান: সংঘাত এড়াতে ১৪৪ ধারা জারি

রাণীনগরে খোলা বাজারে ভর্তুকি মূল্যে আটা বিক্রি শুরু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে
রাণীনগরে খোলা বাজারে (ওএমএস) কার্যক্রমের আওতায় ভর্তুকি মূল্যে আটা বিক্রির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
রাণীনগরে খোলা বাজারে (ওএমএস) কার্যক্রমের আওতায় ভর্তুকি মূল্যে আটা বিক্রির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও স্বল্প আয়ের মানুষদের সুলভ মূল্যে খাদ্যপণ্য প্রাপ্তি নিশ্চিতের লক্ষ্যে সারাদেশের মতো নওগাঁর রাণীনগর উপজেলায়ও খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় (ওএমএস) কার্যক্রমের আওতায় ভর্তুকি মূল্যে আটা বিক্রি শুরু হয়েছে।

সোমবার সকালে উপজেলা টিএন্ডটি অফিস সংলগ্ন পয়েন্টে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান এ বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপজেলা খাদ্য পরিদর্শক মো. আনিছুর রহমান, ডিলার মুক্তার হোসেনসহ স্থানীয় ক্রেতারা উপস্থিত ছিলেন।

ওএমএস কার্যক্রমের আওতায় রাণীনগর টিএন্ডটি অফিস সংলগ্ন ও সিম্বা বাজার—এই দুটি স্থানে ডিলারের মাধ্যমে ভর্তুকি মূল্যে আটা বিক্রি করা হচ্ছে। প্রতিদিনের কর্মদিবসে সাধারণ মানুষ প্রতি কেজি আটা ২৪ টাকা দরে ক্রয় করতে পারবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট