1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইগাতীতে কেয়ারটেকারকে ফাঁসাতে পরিকল্পিত লুটপাটের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি বকশীগঞ্জে পুকুরে মিললো মুক্তিযুদ্ধের মর্টারশেল! এলাকায় চাঞ্চল্য। সাংবাদিক বাচ্চুর ওপর হা’মলা: ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তারের আল্টিমেটাম নালিতাবাড়ীতে নববধূর আ’ত্মহ’ত্যা: স্বামী কারাগারে প্রবাসীর স্ত্রীকে ধ’র্ষ’ণ ও ন’গ্ন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল: গ্রেপ্তার ১ বকশীগঞ্জে ক্লাস ফাঁকি দিয়ে পাম্পে তেল সংগ্রহে ব্যস্ত একদল শিক্ষক! ডিমলায় ফুয়েল কার্ড বিতরণ শুরু: জ্বালানি ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে প্রশাসনের নতুন উদ্যোগ রাণীনগরে নকল জুস কারখানায় অভিযান: বিপুল পণ্য জব্দসহ জরিমানা শেরপুরে অবৈধ জ্বালানি তেল জব্দ: ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা বাঘায় পুলিশের অভিযানে গাঁজাসহ যুবক আটক

শেরপুরে টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ২০২৫: জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে
শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে সভায় সভাপতিত্ব করছেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে সভায় সভাপতিত্ব করছেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

শেরপুর প্রতিনিধি :

টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে শেরপুরে জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর ২০২৫ খ্রি.) জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান। সভাটি আয়োজন করে শেরপুর সিভিল সার্জন অফিস এবং সহযোগিতা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।

সভায় টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের সফল বাস্তবায়ন নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। ক্যাম্পেইন চলাকালীন নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, পর্যবেক্ষণ এবং সমন্বয়ের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

উপস্থিত কর্মকর্তারা বলেন, ভ্যাকসিনেশন কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করতে হলে জনসচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং মাঠপর্যায়ে কার্যকর সমন্বয় অপরিহার্য। এ সময় তারা সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট