1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে কোটি টাকার সম্পদ নষ্ট: বন্ধ কর্মজীবী মহিলা হোস্টেল এখন সাপ-বিচ্ছুর আস্তানা! নরসিংদীতে সাংবাদিকের স্টিকার লাগানো প্রাইভেটকারে গরু চুরি, জনতার হাতে আটক ৩ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাথে সাহেব বাজারের কসাইদের বাগ্‌বিতণ্ডা, থানায় অভিযোগ খামেনির মৃত্যুতে নিন্দা ও প্রতিশোধের শপথ ইরানের: পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে যা বলা হলো ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত: তেহরানে ইসরায়েলি বাহিনীর নতুন হা‘ম‘লা, মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি মারা গেছেন বলে দাবি ট্রাম্পের, রাষ্ট্রীয় টেলিভিশনে নিশ্চিতকরণ ইসলামপুরে তৃণমূলের আস্থার প্রতীক হামিদুর রহমান মলিন: উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় সাধারণ মানুষ শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী হলেন নুরুজ্জামান বাদলের ছোট ভাই মাসুদুর রহমান তেঁতুলিয়ায় এইচ আর অটো ফিলিং স্টেশনে অবৈধ রিফিল: রান্নার সিলিন্ডারে গাড়ির গ্যাস ভরে চলছে রমরমা ব্যবসা শেরপুরে ৩০ বোতল ফে‘নসি‘ডি‘লসহ মা‘দ‘ক কারবারি গ্রেপ্তার

বকশীগঞ্জে মিথ্যা মামলায় আটক দুজনের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে
বকশীগঞ্জে মিথ্যা মামলায় আটক দুই ব্যক্তির পরিবারের সংবাদ সম্মেলনের দৃশ্য
বকশীগঞ্জে সরকারি চাল চুরির মামলায় আটক দুই ব্যক্তির মুক্তির দাবিতে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা

মনিরুজ্জামান লিমন, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জে সরকারি চাল চুরির মামলায় আটক দুই ব্যক্তির মুক্তি ও প্রকৃত দোষীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে বাট্টাজোড় ইউনিয়নের চন্দ্রাবাজ গ্রামে ভুক্তভোগী আল আমিন ও সাদ্দাম হোসেনের পরিবার সংবাদ সম্মেলনটি আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের পরিবারের সদস্য গোলাপী বেগম ও মোরশেদা বেগম অভিযোগ করে বলেন,

“গত ১৮ আগস্ট সরকারি ১৬৫ বস্তা চাল টলি গাড়িতে করে নেওয়ার সময় হঠাৎ বৃষ্টি হলে চালগুলো অল্প সময়ের জন্য আমাদের বাড়িতে রাখা হয়। কিছুক্ষণের মধ্যেই সরকারি কর্মকর্তারা এসে চালগুলো উদ্ধার করে থানায় নিয়ে যান।”

এরপর এ ঘটনায় আল আমিন ও সাদ্দাম হোসেনের নামে মামলা দেওয়া হয় এবং তারা বর্তমানে জেল হাজতে রয়েছেন।

পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, মামলায় তাদের মিথ্যা জড়ানো হয়েছে। তারা দাবি করেন,

“এই ঘটনায় আসল দায়ীদের আড়াল করা হচ্ছে। চালগুলো স্থানীয় ডিলার লাবু ও ব্যবসায়ী শামছুদ্দীনের ছিল। আমরা প্রশাসনের কাছে তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য ছাড়াও স্থানীয় এলাকাবাসী উপস্থিত থেকে দুই ব্যক্তির নির্দোষ প্রমাণ ও মুক্তির দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট