1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযান: ৬০ বোতল ভারতীয় মদসহ আটক ২ ময়মনসিংহ শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান শেরপুর মহিলা কলেজের অধ্যক্ষ রেজাউল করিম খান আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান শ্রীপুরে পুকুরে গোসল করতে নেমে মাদরাসা ছাত্রের মৃত্যু রাণীনগরে লটারির মাধ্যমে এলসিএস নারী শ্রমিক বাছাই সম্পন্ন চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মধুপুর পৌরবাসীর দুর্ভোগ লাঘবে নিরলস কাজ করে যাচ্ছেন মেয়র প্রার্থী খন্দকার মোতালিব গাজীপুরে পুলিশের গারদখানা থেকে পালিয়ে যাওয়া ৩২ মামলার আসামি সম্রাট গ্রেপ্তার টঙ্গীতে পাওনা আদায় ও অপপ্রচার বন্ধের দাবিতে শ্রমিক-ঠিকাদারদের অবস্থান সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড

চাটখিলে ফুটপাত দখলমুক্ত, ভুয়া দন্ত চিকিৎসককে জরিমানা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে
চাটখিলে ভ্রাম্যমান আদালত অভিযানে ফুটপাত দখলমুক্ত ও ভুয়া দন্ত চিকিৎসককে জরিমানা করা হচ্ছে
চাটখিলে ভুয়া দন্ত চিকিৎসককে জরিমানা এবং ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার

নোয়াখালীর চাটখিলে প্রাতিষ্ঠানিক সনদ ছাড়া নিজেকে দন্ত চিকিৎসক পরিচয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করার অভিযোগে এক ভুয়া দন্ত চিকিৎসককে জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ফুটপাত দখলমুক্ত করা হয়েছে।

রবিবার (২ নভেম্বর) সন্ধ্যায় চাটখিল পৌরসভার পাল্লা রোড এলাকায় অবস্থিত “সিজনস্ ডেন্টাল” ক্লিনিকে অভিযান চালিয়ে রিপন সরকার নামের ওই ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, রিপন সরকার কিছুদিন আগে একজন দন্ত চিকিৎসকের সহকারী হিসেবে কাজ করতেন। পরে নিজে চেম্বার খুলে ‘ডেন্টিস্ট’ পরিচয়ে চিকিৎসা কার্যক্রম শুরু করেন। এছাড়া ফুটপাত দিয়ে জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে চাটখিল বাজারের পাল্লা রোড ও মেইন রোডে ফুটপাত দখলমুক্ত করা হয়।

অভিযানের সময় রিপন সরকার ভবিষ্যতে আর দন্ত চিকিৎসা করবেন না বলে ভ্রাম্যমান আদালতের কাছে অঙ্গীকারনামা দিয়েছেন।

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন,

“প্রাতিষ্ঠানিক সনদ ছাড়া কেউ চিকিৎসা কার্যক্রম চালালে তাকে আইনের আওতায় আনা হবে। অবৈধভাবে ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট