1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুর সীমান্তে বিএসএফের মাধ্যমে বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর জামালপুরে ১৫ লক্ষ টাকার মাদকসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার শিক্ষার্থীশূন্য বিদ্যালয়: ৫ শিক্ষিকার বিপরীতে ছাত্র মাত্র ৪ জন! জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬: নোয়াখালী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান চাটখিল মহিলা ডিগ্রি কলেজ পঞ্চগড়ে বিদ্যালয়ের বিরুদ্ধে জমি দখল ও আদালতের রায় অমান্যের অভিযোগ: সংবাদ সম্মেলন শ্রীপুরে কাভার্ড ভ্যানচাপায় স্কুলছাত্রের করুণ মৃত্যু পাদ্রিশিবপুরে দাখিল পরীক্ষার্থীদের মাঝে ইসলামী ছাত্র আন্দোলনের শিক্ষা সামগ্রী বিতরণ বকশীগঞ্জে বৃদ্ধের বাড়িতে তৃতীয় দফায় হামলা ও ভাঙচুর: নিরাপত্তাহীনতায় পরিবার চাটখিলে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ বকশীগঞ্জে নাশকতার মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৯ নেতা কারাগারে

রাজশাহীর বাঘায় তিন ফার্মেসিতে যৌথ অভিযান, জরিমানা ও ওষুধ ধ্বংস

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে
বাঘা উপজেলায় প্রশাসনের যৌথ অভিযানে ফার্মেসি থেকে জব্দকৃত মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংসের দৃশ্য
রাজশাহীর বাঘা উপজেলায় প্রশাসনের অভিযানে জব্দকৃত মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ ধ্বংসের মুহূর্ত

আবুল হাশেম
রাজশাহী ব্যুরোঃ

রাজশাহীর বাঘা উপজেলায় স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় প্রশাসনের যৌথ অভিযানে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ রাখার পাশাপাশি ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে তিনটি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে।

সোমবার (১০ নভেম্বর ২০২৫) দুপুরে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্যাম্মী আক্তার। অভিযানে অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা ডলি এবং ড্রাগ সুপারভাইজার শরিফুল ইসলাম।

যে তিনটি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে —

  • জননী ফার্মেসি: ৩,০০০ টাকা

  • ভাই ভাই ফার্মেসি: ১৫,০০০ টাকা

  • সাথী ড্রাগ হাউজ: ৭,০০০ টাকা

অভিযানে জব্দকৃত মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ জনসম্মুখে ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার শ্যাম্মী আক্তার বলেন,

“অবৈধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জনস্বাস্থ্য রক্ষায় আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট