1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান শেরপুর মহিলা কলেজের অধ্যক্ষ রেজাউল করিম খান আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান শ্রীপুরে পুকুরে গোসল করতে নেমে মাদরাসা ছাত্রের মৃত্যু রাণীনগরে লটারির মাধ্যমে এলসিএস নারী শ্রমিক বাছাই সম্পন্ন চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মধুপুর পৌরবাসীর দুর্ভোগ লাঘবে নিরলস কাজ করে যাচ্ছেন মেয়র প্রার্থী খন্দকার মোতালিব গাজীপুরে পুলিশের গারদখানা থেকে পালিয়ে যাওয়া ৩২ মামলার আসামি সম্রাট গ্রেপ্তার টঙ্গীতে পাওনা আদায় ও অপপ্রচার বন্ধের দাবিতে শ্রমিক-ঠিকাদারদের অবস্থান সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড হরিঢালী ও কপিলমুনি ইউনিয়নকে শিশু শ্রম, বিদ্যালয় থেকে ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত করতে গণমাধ্যমের সহযোগিতা চায় ওয়ার্ল্ড ভিশন

রাণীনগরে গ্রাম আদালত ও ডিএমআইই বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে
রাণীনগরে গ্রাম আদালত ও ডিএমআইই প্রশিক্ষণ কর্মশালার দৃশ্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশিক্ষণ উদ্বোধন করছেন
রাণীনগরে গ্রাম আদালত কার্যক্রম ও ডিএমআইই পদ্ধতি বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হলো, যেখানে স্থানীয় কর্মকর্তারা অংশগ্রহণ করে হাতে কলমে প্রতিবেদন তৈরির প্রশিক্ষণ লাভ করেন।

মনোরঞ্জন চন্দ্র, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই) পদ্ধতি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।

বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় সদর উপজেলা প্রশাসন এই প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণে ইউপি চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, হিসাব-কাম-কম্পিউটার অপারেটরগণ অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে গ্রাম আদালত কার্যক্রম, ডিএমআইই পদ্ধতি, বিকেন্দ্রীকৃত পর্যবেক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া মাস শেষে কিভাবে প্রতিবেদন তৈরি ও জমা দিতে হয় সে বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

কর্মশালায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা ম্যানেজার সুভাষ সরকার এবং উপজেলা কোঅডিনেটর যবনিকা রাণী। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান বলেন, “প্রশিক্ষণে প্রাপ্ত জ্ঞান মাঠ পর্যায়ে প্রয়োগ করতে হবে। তবেই সেবা গ্রহিতারা গ্রাম আদালতের সুফল সম্পর্কে জানবেন এবং সরকারের গ্রাম আদালত সম্পর্কিত পদক্ষেপ শতভাগ বাস্তবায়ন সম্ভব হবে।”

প্রশিক্ষণ কর্মশালার মূল লক্ষ্য ছিল স্থানীয় কর্মকর্তাদের গ্রাম আদালত কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও পর্যবেক্ষণ করার সক্ষমতা বৃদ্ধি করা। এতে করে গ্রাম পর্যায়ে ন্যায়বিচার দ্রুততর ও কার্যকর হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট