1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযান: ৬০ বোতল ভারতীয় মদসহ আটক ২ ময়মনসিংহ শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান শেরপুর মহিলা কলেজের অধ্যক্ষ রেজাউল করিম খান আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান শ্রীপুরে পুকুরে গোসল করতে নেমে মাদরাসা ছাত্রের মৃত্যু রাণীনগরে লটারির মাধ্যমে এলসিএস নারী শ্রমিক বাছাই সম্পন্ন চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মধুপুর পৌরবাসীর দুর্ভোগ লাঘবে নিরলস কাজ করে যাচ্ছেন মেয়র প্রার্থী খন্দকার মোতালিব গাজীপুরে পুলিশের গারদখানা থেকে পালিয়ে যাওয়া ৩২ মামলার আসামি সম্রাট গ্রেপ্তার টঙ্গীতে পাওনা আদায় ও অপপ্রচার বন্ধের দাবিতে শ্রমিক-ঠিকাদারদের অবস্থান সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড

হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ২১১ বার পড়া হয়েছে
হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন

এইচ এম আলাউদ্দিন, স্টাফ রিপোর্টার:

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ৭ নং হাবিবুল্লাহনগর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের জনপ্রিয় ইউপি সদস্য ও শ্রীফলতলা গ্রামের কৃতি সন্তান শাহাদৎ হোসেন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়নবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় ইউপি সদস্য শাহাদৎ হোসেন বলেন, “ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ ও একতার বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই উৎসব আমাদের ধৈর্য, সংযম ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। পবিত্র এই দিনে আমরা যেন হিংসা-বিদ্বেষ ভুলে একে অপরের আনন্দ ভাগ করে নিতে পারি, এটাই হোক আমাদের অঙ্গীকার।”

তিনি আরও বলেন, “জনপ্রতিনিধি হিসেবে আমি সব সময় এলাকার সাধারণ মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করছি এবং ভবিষ্যতেও আপনাদের পাশে থাকবো। দেশের প্রতিটি মানুষ যেন শান্তিতে ও নিরাপদে ঈদ উদযাপন করতে পারেন, সেই প্রত্যাশা করি।”

পরিশেষে তিনি হাবিবুল্লাহনগর ইউনিয়নবাসীসহ দেশের সকল জনগণের সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সকলকে ‘ঈদ মোবারক’ জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট