1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে ‘আইটিইসি ডে-২০২৬’ উদযাপিত তেঁতুলিয়ায় ঠিকাদারের বিল আত্মসাতের অভিযোগ: কাঠগড়ায় ইউএনও ও অফিস সহকারী নালিতাবাড়ীতে প্রসূতি মৃত্যুর পর অনুমোদনহীন হাসপাতাল সিলগালা প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান সাঈদ আর নেই ডিমলায় স্মরণকালের ভয়াবহ শিলাবৃষ্টি: ৭৫ হেক্টর জমির ফসল লণ্ডভণ্ড, দিশেহারা প্রান্তিক কৃষক রাজশাহীতে সাংবাদিক নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন: আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি চাটখিলে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায়: হিমালয় এক্সপ্রেসকে জরিমানা কমলনগরে প্রশাসনের নাকের ডগায় মা ইলিশ নিধনের মহোৎসবে মেতেছে অসাধু জেলেরা শেরপুরে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট ও জ্বালানি তেল সরবরাহ তদারকি অভিযান পঞ্চগড়ে কালবৈশাখীর তাণ্ডব: গাছচাপায় বৃদ্ধা নিহত, আহত ২; লণ্ডভণ্ড জনপদ

নালিতাবাড়ীতে প্রসূতি মৃত্যুর পর অনুমোদনহীন হাসপাতাল সিলগালা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে
নালিতাবাড়ীতে প্রসূতি মৃত্যুর পর অনুমোদনহীন হাসপাতাল সিলগালা

আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি :

শেরপুরের নালিতাবাড়ীতে প্রসূতি মৃত্যুর অভিযোগ এবং স্বাস্থ্য বিভাগের অনুমোদন ছাড়া কার্যক্রম পরিচালনার দায়ে ‘মায়ান জেনারেল হাসপাতাল’ নামে একটি বেসরকারি ক্লিনিক সিলগালা করা হয়েছে। রবিবার (২৯ মার্চ) বিকেলে জেলা স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয়।

অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন শেরপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ শাহীন, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন, ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হুমায়ুন আহমেদ নূরসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ঘটনার নেপথ্যে:

স্থানীয় সূত্র ও প্রশাসন জানায়, নালিতাবাড়ী পৌর শহরের উত্তর বাজারে একটি ভবন ভাড়া নিয়ে জনৈক নির্লব হাসান মিন্টু কোনো প্রকার বৈধ লাইসেন্স বা অনুমোদন ছাড়াই ‘মায়ান জেনারেল হাসপাতাল’ পরিচালনা করে আসছিলেন। সেখানে নিয়মিত সিজারিয়ান অপারেশনসহ বিভিন্ন জটিল চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল।

ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ:

গত শুক্রবার বিকেলে আকলিমা বেগম (৩৬) নামে এক প্রসূতিকে ওই হাসপাতালে সিজারের জন্য ভর্তি করা হয়। অস্ত্রোপচারের কিছুক্ষণ পর থেকেই রোগীর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। দ্রুত তাকে ময়মনসিংহের প্রান্ত এবং পরবর্তীতে নেক্সাস হাসপাতালে স্থানান্তর করা হলেও বাঁচানো সম্ভব হয়নি। শনিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় আকলিমা বেগমের মৃত্যু হয়।

নিহতের পরিবারের অভিযোগ, হাসপাতালের অব্যবস্থাপনা এবং ভুল চিকিৎসার কারণেই আকলিমার মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিস্থিতি বেগতিক দেখে শনিবার বিকেল থেকেই হাসপাতাল কর্তৃপক্ষ গা ঢাকা দেয় এবং প্রতিষ্ঠানটি বন্ধ করে রাখে।

প্রশাসনের পদক্ষেপ:

রবিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেখা যায়, হাসপাতালটির কোনো বৈধ কাগজপত্র নেই। অনুমোদনহীন ভাবে কার্যক্রম চালিয়ে মানুষের জীবন ঝুঁকিতে ফেলার অপরাধে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।

সিভিল সার্জন ডাঃ মোঃ শাহীন জানান, জনস্বার্থে এবং চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে অবৈধ ক্লিনিক ও হাসপাতালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট