1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু, পাশাপাশি কবরে দাফন ডিমলায় নানা কর্মসূচিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত মধুপুরে নানা কর্মসূচিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত রূপনারায়ণকুড়াবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন যুবদল নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী সোহেল রানা রাণীনগরে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ৩৩৪ পরিবারে নগদ অর্থ বিতরণ প্রধানমন্ত্রীকে ঘিরে মব তৈরির চেষ্টা হয়েছিল: পঞ্চগড়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ শেরপুর পৌরবাসীর কাছে দোয়া ও সমর্থন চাইলেন কাউন্সিলর পদপ্রার্থী ফখরুল আলম, ঈদ শুভেচ্ছা বিনিময় রামগতিতে ব্যস্ততম সড়ক দখল করে প্যানেল চেয়ারম্যানের বালুর ব্যবসা, চরম ভোগান্তি কালের কণ্ঠের ‘সেরা রিপোর্টার’ রবিউল আলম ফরাজীকে নান্দাইলে সংবর্ধনা ও ফল উৎসব কোরবানির বাকি আর ৩ দিন: টুংটাং শব্দে দিন-রাত মুখর পঞ্চগড়ের কামারপল্লি

১৭ এপ্রিলকে প্রাপ্য মর্যাদা দেওয়া সবার দায়িত্ব: আনিস আলমগীর

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে
১৭ এপ্রিলকে প্রাপ্য মর্যাদা দেওয়া সবার দায়িত্ব: আনিস আলমগীর

অনলাইন | ঢাকা ১৭ এপ্রিল বাংলাদেশের ইতিহাসে এক অনন্য দিন হওয়া সত্ত্বেও জাতি হিসেবে আমরা দিনটিকে যথাযথ মর্যাদা দিতে পারিনি বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর। তিনি মনে করেন, এই দিনটিকে তার প্রাপ্য সম্মান দেওয়া শুধু সরকারের নয়, বরং আমাদের সবার নাগরিক দায়িত্ব।

গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। পাঠকদের জন্য আনিস আলমগীরের পোস্টটি নিচে হুবহু তুলে ধরা হলো:

“১৭ এপ্রিল- বাংলাদেশের ইতিহাসে এক অনন্য দিন। ১৯৭১ সালের এই দিনে মুজিবনগরে গঠিত হয়েছিল আমাদের প্রথম সরকার, যে সরকার মুক্তিযুদ্ধকে একটি সুসংগঠিত, রাষ্ট্রিক ও আন্তর্জাতিক রূপ দিয়েছিল।

স্বাধীনতার ঘোষণা ছিল ২৬ মার্চ, কিন্তু সেই ঘোষণাকে কার্যকর রাষ্ট্র কাঠামোয় রূপ দিয়েছিল ১৭ এপ্রিল। এই দিনটি না থাকলে আমাদের মুক্তিযুদ্ধের কূটনৈতিক, রাজনৈতিক ও প্রশাসনিক ভিত্তি এত দৃঢ় হতো কি না—সেটা ভেবে দেখার বিষয়।

কিন্তু দুঃখের বিষয়, জাতি হিসেবে আমরা এই দিনটির যথাযথ মর্যাদা দিতে পারিনি। রাষ্ট্রীয়ভাবে কিছু আনুষ্ঠানিকতা থাকলেও, মানুষের মনে বা জাতীয় চেতনায় ১৭ এপ্রিল তার প্রাপ্য স্থান পায়নি। যে দিনটি আমাদের রাষ্ট্রের জন্মের সংগঠিত ভিত্তি, সেই দিনটি আজও যেন কিছুটা নীরব, কিছুটা অবহেলিত।

তারপরও কিছু লোক তর্ক করবে যে ২৪ এসেছিল ৭১ কে ভুলিয়ে দেওয়ার জন্য নয়! ২৪ দিয়ে ৭১ কে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে না।

ইতিহাসকে সম্মান না করলে ইতিহাসও একদিন আমাদের ভুলে যায়। ১৭ এপ্রিলকে তার প্রাপ্য মর্যাদা দেওয়া—এটা শুধু সরকারের নয়, আমাদের সবার দায়িত্ব।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট