1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান শেরপুর মহিলা কলেজের অধ্যক্ষ রেজাউল করিম খান আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান শ্রীপুরে পুকুরে গোসল করতে নেমে মাদরাসা ছাত্রের মৃত্যু রাণীনগরে লটারির মাধ্যমে এলসিএস নারী শ্রমিক বাছাই সম্পন্ন চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মধুপুর পৌরবাসীর দুর্ভোগ লাঘবে নিরলস কাজ করে যাচ্ছেন মেয়র প্রার্থী খন্দকার মোতালিব গাজীপুরে পুলিশের গারদখানা থেকে পালিয়ে যাওয়া ৩২ মামলার আসামি সম্রাট গ্রেপ্তার টঙ্গীতে পাওনা আদায় ও অপপ্রচার বন্ধের দাবিতে শ্রমিক-ঠিকাদারদের অবস্থান সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড হরিঢালী ও কপিলমুনি ইউনিয়নকে শিশু শ্রম, বিদ্যালয় থেকে ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত করতে গণমাধ্যমের সহযোগিতা চায় ওয়ার্ল্ড ভিশন

শেরপুরে জেলা পল্লী চিকিৎসক সমিতির কমিটি গঠন; শাহজাহান সভাপতি, ইসমাইল সম্পাদক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে
শেরপুরে জেলা পল্লী চিকিৎসক সমিতির কমিটি গঠন; শাহজাহান সভাপতি, ইসমাইল সম্পাদক

নাজমুল হোসাইন, শেরপুর প্রতিনিধি:

শেরপুর: বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, শেরপুর জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মো. শাহজাহান মিয়া সভাপতি এবং মো. ইসমাইল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সম্প্রতি বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির কেন্দ্রীয় কমিটি এই ৩১ সদস্যবিশিষ্ট জেলা কমিটিকে অনুমোদন দেয়।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন।

পূর্ণাঙ্গ কমিটির তালিকা: ৩১ সদস্যবিশিষ্ট এই কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন— সিনিয়ির সহ-সভাপতি হাসান উদ্দিন তরফদার, সহ-সভাপতি মো. জসিম উদ্দিন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক লিখন আহমেদ, সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল লতিফ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ছামিদুল ও কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা।

অন্যান্য সম্পাদকীয় পদে রয়েছেন— স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. নাজমুল হক, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শামসুন্নাহার, দপ্তর সম্পাদক অর্জুন কুমার দেব, সহ-দপ্তর সম্পাদক মো. ইসমাইল হোসেন, ক্রীড়া সম্পাদক আলমগীর হোসেন, সহ-ক্রীড়া সম্পাদক মো. সোহানুর রহমান, প্রচার সম্পাদক মো. শাহীন সুমন রুবেল, ধর্ম বিষয়ক সম্পাদক মো. মোবারক হোসেন, সহ-ধর্ম সম্পাদক আলহাজ্ব মো. শফিকুল ইসলাম, সমাজসেবা সম্পাদক মো. কামাল উদ্দিন এবং সহ-সমাজসেবা সম্পাদক মো. আব্দুস ছোবাহান।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন— মো. আনোয়ার হোসেন, মো. রুবেল চৌধুরী, মো. দেলোয়ার হোসেন, মো. ফারুক মিয়া, মো. শেখ ফরিদ, ওহাব আলী, আবুল কালাম আজাদ, মো. আরিফুল ইসলাম ও মো. আনিসুর রহমান।

এ বিষয়ে নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন বলেন, “নবগঠিত এই কমিটি জেলার সকল পল্লী চিকিৎসকদের অধিকার রক্ষা ও পেশাগত মান উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। পল্লী চিকিৎসকদের স্বার্থে আমরা সর্বদা সচেষ্ট থাকব ইনশাআল্লাহ।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট