1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রংপুরে পরিবারের নিরাপত্তা চেয়ে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার সংবাদ সম্মেলন বকশীগঞ্জ সীমান্তে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগে টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার রাণীনগরে গাছ কেটে জমি দখলের অভিযোগ, ভিডিও করায় গৃহবধূকে হেনস্তা শেরপুরে জেন্ডার স্টেরিওটাইপ নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত পঞ্চগড় সীমান্তে পুশইনের চেষ্টা: ৩ দিন ধরে শূন্যরেখায় ১০ জনের মানবেতর জীবনযাপন, উত্তেজনা পঞ্চগড়ে সিজারের আগে খোলা স্বর্ণের চেইন ফেরত না দেওয়ার অভিযোগ, নার্সের দাবি ‘হারিয়ে গেছে’ মধুপুরে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ডাকে কলম বিরতি পালিত পঞ্চগড়ে মাঠে কাজ করার সময় বজ্রপাতে যুবকের মর্মান্তিক মৃত্যু নান্দাইলে দুই গ্রামের মুখোমুখি অবস্থান: সংঘাত এড়াতে ১৪৪ ধারা জারি

রাজশাহী চেম্বার নির্বাচনে ইমাম মেহেদীর বিশাল জয়: ব্যবসায়ীদের আস্থার প্রতিফলন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে
রাজশাহী চেম্বার নির্বাচনে ইমাম মেহেদীর বিশাল জয়: ব্যবসায়ীদের আস্থার প্রতিফলন

আবুল হাশেম, রাজশাহী ব্যুরোঃ

দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক (২০২৬-২০২৮) নির্বাচন। এই নির্বাচনে পরিচালক পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন সম্মিলিত ব্যবসায়ী কল্যাণ পরিষদ মনোনীত ‘ক’ প্যানেলের প্রার্থী ইমাম মেহেদী।

শনিবার (১৮ এপ্রিল) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও বোয়ালিয়া সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফ হোসেন। ঘোষিত ফলাফলে দেখা যায়, ‘মোড়া’ প্রতীক নিয়ে ১০৫৪ ভোট পেয়ে বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন ইমাম মেহেদী।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে মোট প্রায় ২৯০০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি ও পরিচালক—এই চারটি পদের বিপরীতে মোট ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

ফলাফল ঘোষণার পর ইমাম মেহেদীর সমর্থক ও ব্যবসায়ী মহলে আনন্দের জোয়ার বয়ে যায়। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত এই পরিচালক বলেন, “এই জয় আমার ব্যক্তিগত জয় নয়; বরং এটি রাজশাহীর সাধারণ ব্যবসায়ীদের দীর্ঘদিনের প্রত্যাশা ও আস্থার প্রতিফলন। ব্যবসায়ীরা আমাকে যে সুযোগ দিয়েছেন, আমি তার মর্যাদা রক্ষা করতে বদ্ধপরিকর।”

আগামী দিনের কর্মপরিকল্পনা সম্পর্কে তিনি তিনটি প্রধান লক্ষ্য নির্ধারণ করেছেন: ১. চেম্বারকে একটি আধুনিক ও পূর্ণাঙ্গ ব্যবসায়ীবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করা। ২. ব্যবসায়ীদের দক্ষতা বৃদ্ধি ও আধুনিক প্রশিক্ষণের সুব্যবস্থা নিশ্চিত করা। ৩. ব্যবসায়ীদের জন্য ব্যাংকিং খাতের বিদ্যমান সমস্যা সমাধানে কার্যকর ও বলিষ্ঠ উদ্যোগ গ্রহণ করা।

উল্লেখ্য, দীর্ঘ ১২ বছর পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট দিতে পেরে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক সন্তোষ লক্ষ্য করা গেছে। স্থানীয় ব্যবসায়ী মহলের প্রত্যাশা—নতুন ও উদ্যমী নেতৃত্বের হাত ধরে রাজশাহীর ব্যবসা-বাণিজ্যের স্থবিরতা কাটবে এবং বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের স্বার্থ রক্ষায় এই নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট