1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
রংপুরে পরিবারের নিরাপত্তা চেয়ে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার সংবাদ সম্মেলন বকশীগঞ্জ সীমান্তে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগে টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার রাণীনগরে গাছ কেটে জমি দখলের অভিযোগ, ভিডিও করায় গৃহবধূকে হেনস্তা শেরপুরে জেন্ডার স্টেরিওটাইপ নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত পঞ্চগড় সীমান্তে পুশইনের চেষ্টা: ৩ দিন ধরে শূন্যরেখায় ১০ জনের মানবেতর জীবনযাপন, উত্তেজনা পঞ্চগড়ে সিজারের আগে খোলা স্বর্ণের চেইন ফেরত না দেওয়ার অভিযোগ, নার্সের দাবি ‘হারিয়ে গেছে’ মধুপুরে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ডাকে কলম বিরতি পালিত পঞ্চগড়ে মাঠে কাজ করার সময় বজ্রপাতে যুবকের মর্মান্তিক মৃত্যু নান্দাইলে দুই গ্রামের মুখোমুখি অবস্থান: সংঘাত এড়াতে ১৪৪ ধারা জারি

পঞ্চগড়ে বিদ্যালয়ের দোকানঘর দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন: প্রশাসনের হস্তক্ষেপ কামনা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে
পঞ্চগড়ে বিদ্যালয়ের দোকানঘর দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন: প্রশাসনের হস্তক্ষেপ কামনা

মনজু হোসেন, পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড় সদর উপজেলার জগদল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের মালিকানাধীন দোকানঘর অবৈধভাবে দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের সম্পদ রক্ষা ও উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবিতে রবিবার (১৯ এপ্রিল) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে কর্তৃপক্ষ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান অভিযোগ করেন, ১৯৬৪ সালে প্রতিষ্ঠার পর থেকে বিদ্যালয়ের উন্নয়ন তহবিল গঠনের লক্ষ্যে জগদল বাজারে ৬২টি দোকানঘর নির্মাণ করে ভাড়া দেওয়া হয়। দীর্ঘ সময় ধরে বিদ্যালয়ের নিয়ম অনুযায়ী এগুলো পরিচালিত হয়ে আসলেও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পরবর্তী পরিস্থিতির সুযোগ নিয়ে একটি প্রভাবশালী চক্র ১৭টি দোকানঘর জোরপূর্বক দখল করে নেয়।

তিনি আরও জানান, চক্রটি আগের বৈধ ভাড়াটিয়াদের উচ্ছেদ করে দোকানগুলোতে তালা লাগিয়ে দেয় এবং বর্তমানে নিজেদের মালিকানা দাবি করে অবৈধভাবে ভাড়া আদায় করছে। এর ফলে একদিকে যেমন ১৭ জন ক্ষুদ্র ব্যবসায়ী বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন, অন্যদিকে বিদ্যালয় কর্তৃপক্ষ বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।

প্রধান শিক্ষক ক্ষোভ প্রকাশ করে বলেন, “দোকানঘরগুলো উদ্ধারের জন্য প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন জানানো হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রম সচল রাখতে দ্রুত এসব অবৈধ দখলমুক্ত করতে আমরা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।”

সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুল আলিম, প্রাক্তন প্রধান শিক্ষক এইচ. এম. একরামুল হক ও সমাজসেবক মকছেদ আলীসহ বিদ্যালয়ের শিক্ষক ও পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট