1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে কাভার্ড ভ্যানচাপায় স্কুলছাত্রের করুণ মৃত্যু পাদ্রিশিবপুরে দাখিল পরীক্ষার্থীদের মাঝে ইসলামী ছাত্র আন্দোলনের শিক্ষা সামগ্রী বিতরণ বকশীগঞ্জে বৃদ্ধের বাড়িতে তৃতীয় দফায় হামলা ও ভাঙচুর: নিরাপত্তাহীনতায় পরিবার চাটখিলে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ বকশীগঞ্জে নাশকতার মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৯ নেতা কারাগারে ইসলামপুরে অবৈধ দখলমুক্ত ও জমি উদ্ধারের দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন মধুপুরে শালবন রক্ষার দাবিতে সচেতন নাগরিক কমিটির মানববন্ধন চাটখিলে ঈদগাহ দিঘির মালিকানা নিয়ে দ্বন্দ্ব: গ্রামবাসীদের সংবাদ সম্মেলন, আহত ৩ অনিশ্চয়তা কাটিয়ে হাসিমুখে পরীক্ষার টেবিলে বাঘার ৩৩ শিক্ষার্থী মধুপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জে বৃদ্ধের বাড়িতে তৃতীয় দফায় হামলা ও ভাঙচুর: নিরাপত্তাহীনতায় পরিবার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে
বকশীগঞ্জে বৃদ্ধের বাড়িতে তৃতীয় দফায় হামলা ও ভাঙচুর: নিরাপত্তাহীনতায় পরিবার

মনিরুজ্জামান লিমন, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

বকশীগঞ্জ (জামালপুর): জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার চর কাউরিয়া এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে আজিজুল হক নামের এক অসহায় বৃদ্ধের বাড়িতে তৃতীয় দফায় হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। রোববার (১৯ এপ্রিল) সকাল ১১টার দিকে ওই এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে দুলাল মিয়া ও পিসু মিয়ার নেতৃত্বে একদল লোক এই হামলা চালায় বলে জানা গেছে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধ আজিজুল হকের সঙ্গে প্রতিপক্ষ দুলাল মিয়ার দীর্ঘদিন ধরে ১৪ শতাংশ জমি নিয়ে বিরোধ ও মামলা চলে আসছে। অভিযোগ রয়েছে, এই বিরোধের জেরে দুলাল মিয়া ও তার লোকজন আজিজুল হককে বাড়ি থেকে উচ্ছেদ করতে বিভিন্ন সময় শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছে। এর আগে গত ৫ এপ্রিল বিকালেও আজিজুল হকের বাড়িতে প্রথম দফায় হামলা চালানো হয়েছিল।

আজিজুল হকের অভিযোগ, রোববার সকালে দুলাল মিয়া, পিসু মিয়া, সাবিনা বেগম, ময়না বেগম ও ছামা সহ বেশ কয়েকজন পরিকল্পিতভাবে তার বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা তার ঘরের বেড়া ও গোসলখানা ভাঙচুর করে। এ নিয়ে থানায় ইতিপূর্বে অভিযোগ দিলেও প্রতিপক্ষরা আরও ক্ষিপ্ত হয়ে তাকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে।

আজিজুল হক আর্তনাদ করে বলেন, “তারা আমাদের জোরপূর্বক উচ্ছেদের পাঁয়তারা করছে। আমি ও আমার স্ত্রী বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা দুলালের হাত থেকে পরিত্রাণ চাই।”

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, “ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট