1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
রংপুরে পরিবারের নিরাপত্তা চেয়ে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার সংবাদ সম্মেলন বকশীগঞ্জ সীমান্তে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগে টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার রাণীনগরে গাছ কেটে জমি দখলের অভিযোগ, ভিডিও করায় গৃহবধূকে হেনস্তা শেরপুরে জেন্ডার স্টেরিওটাইপ নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত পঞ্চগড় সীমান্তে পুশইনের চেষ্টা: ৩ দিন ধরে শূন্যরেখায় ১০ জনের মানবেতর জীবনযাপন, উত্তেজনা পঞ্চগড়ে সিজারের আগে খোলা স্বর্ণের চেইন ফেরত না দেওয়ার অভিযোগ, নার্সের দাবি ‘হারিয়ে গেছে’ মধুপুরে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ডাকে কলম বিরতি পালিত পঞ্চগড়ে মাঠে কাজ করার সময় বজ্রপাতে যুবকের মর্মান্তিক মৃত্যু নান্দাইলে দুই গ্রামের মুখোমুখি অবস্থান: সংঘাত এড়াতে ১৪৪ ধারা জারি

রাণীনগরে মাদকের আখড়ায় যৌথ অভিযান, ১৪০ বোতল চোলাই মদ উদ্ধার ও গ্রেপ্তার ৫

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে
নওগাঁর রাণীনগরে যৌথ অভিযানে উদ্ধারকৃত চোলাই মদ ও আটক মাদক ব্যবসায়ীরা।
নওগাঁর রাণীনগরে যৌথ অভিযানে উদ্ধারকৃত চোলাই মদ ও আটক মাদক ব্যবসায়ীরা।

রাণীনগর, নওগাঁ প্রতিনিধি :
নওগাঁর রাণীনগর উপজেলার ত্রিমোহনী এলাকার চকাদিন হিন্দুপাড়ায় মাদকের আখড়া হিসেবে পরিচিত নীল চন্দ্র শাখারীর বাড়িতে যৌথ অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন। অভিযানে ১৪০ বোতল চোলাই মদ উদ্ধারসহ ৫ জনকে আটক করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় পরিচালিত এ অভিযানে ২ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয় এবং ৩ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০০ টাকা জরিমানা ও ১ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান জানান, পূজাকে ঘিরে এলাকায় রমরমা মাদক ব্যবসার খবর পেয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটকরা হলো—নরেন চন্দ্র শীল (৫০), সাধন সরকার (৪৫), অজিত চন্দ্র শাখারী (৬৫), রকি কুমার শাখারী (২৭) ও নীল কমল চন্দ্র শাখারী (৩০)।

এর মধ্যে রকি কুমার শাখারী ও নীল কমল চন্দ্র শাখারীকে নিয়মিত মামলার মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. মাহাবুর রহমান।

তিনি আরও জানান, রাণীনগরে মাদকের কারবার প্রতিহত করতে ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট