1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান শেরপুর মহিলা কলেজের অধ্যক্ষ রেজাউল করিম খান আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান শ্রীপুরে পুকুরে গোসল করতে নেমে মাদরাসা ছাত্রের মৃত্যু রাণীনগরে লটারির মাধ্যমে এলসিএস নারী শ্রমিক বাছাই সম্পন্ন চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মধুপুর পৌরবাসীর দুর্ভোগ লাঘবে নিরলস কাজ করে যাচ্ছেন মেয়র প্রার্থী খন্দকার মোতালিব গাজীপুরে পুলিশের গারদখানা থেকে পালিয়ে যাওয়া ৩২ মামলার আসামি সম্রাট গ্রেপ্তার টঙ্গীতে পাওনা আদায় ও অপপ্রচার বন্ধের দাবিতে শ্রমিক-ঠিকাদারদের অবস্থান সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড হরিঢালী ও কপিলমুনি ইউনিয়নকে শিশু শ্রম, বিদ্যালয় থেকে ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত করতে গণমাধ্যমের সহযোগিতা চায় ওয়ার্ল্ড ভিশন

রাণীনগরে ৬৪ বছরের বৃদ্ধা নারীকে ধর্ষণের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে
নওগাঁর রাণীনগরে বৃদ্ধা নারীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের।
নওগাঁর রাণীনগরে বৃদ্ধা নারীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর রাণীনগর উপজেলায় ৬৪ বছর বয়সী এক বৃদ্ধা নারীকে গভীর রাতে ঘরে ঢুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় লিটন দেবনাথ (৩২) নামে এক যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী নারী।

রবিবার (৫ অক্টোবর) রাতে রাণীনগর থানায় তিনি বাদী হয়ে মামলাটি দায়ের করেন। অভিযুক্ত লিটন দেবনাথ উপজেলার ত্রিমোহনী এলাকার চকাদিন হিন্দুপাড়া গ্রামের দীনেশ চন্দ্র দেবনাথের ছেলে। ধর্ষণের ঘটনাটি ঘটেছে গত ২ অক্টোবর দিবাগত রাত ২টার দিকে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওইদিন রাতে বৃদ্ধা নারী তার নিজ ঘরে একা ঘুমিয়ে ছিলেন। রাত ২টার দিকে লিটন দেবনাথ কৌশলে ঘরে প্রবেশ করে। বৃদ্ধা তাকে চিনে ফেললে মুখে কাপড় গুঁজে দিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।

পরে স্থানীয়দের সহায়তায় ভুক্তভোগী নারী বিষয়টি থানায় জানান এবং মামলা দায়ের করেন।

ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান, এই জঘন্য ঘটনার পর বৃদ্ধা মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছেন। তারা দ্রুত ধর্ষককে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, “ওই বৃদ্ধা নারী বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেছেন। ভিকটিমকে সোমবার ডাক্তারি পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট