1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
মধুপুরে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ডাকে কলম বিরতি পালিত পঞ্চগড়ে মাঠে কাজ করার সময় বজ্রপাতে যুবকের মর্মান্তিক মৃত্যু নান্দাইলে দুই গ্রামের মুখোমুখি অবস্থান: সংঘাত এড়াতে ১৪৪ ধারা জারি বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের ফাইল ছুড়ে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ! পাঁচবিবিতে পিকনিক বাসের চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া কমলনগরে পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার! অবশেষে নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার, আটক ৫ শেরপুরে মহিলা ক্রিকেটের উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় সভা মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অসম্মান করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী ইশরাক রাণীনগরে শর্টসার্কিটের আগুনে পুড়ে ছাই বসতবাড়ি, খোলা আকাশের নিচে পরিবার

সিলেট বিভাগের শ্রেষ্ঠ এসিল্যান্ড পুরস্কার পেলেন বকশীগঞ্জ ইউএনও শাহ জহুরুল হোসেন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে
বকশীগঞ্জ ইউএনও শাহ জহুরুল হোসেন সিলেট বিভাগের শ্রেষ্ঠ এসিল্যান্ড হিসেবে পুরস্কার গ্রহণ করছেন
বকশীগঞ্জ ইউএনও শাহ জহুরুল হোসেন পেলেন সিলেট বিভাগের শ্রেষ্ঠ এসিল্যান্ড পুরস্কার! 🏆 ভূমি সেবায় তার অবদানকে স্বীকৃতি দিয়ে শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে সম্মানিত করা হয়েছে

মনিরুজ্জামান লিমন, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
কুলাউড়া উপজেলার সাবেক সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন সিলেট বিভাগের শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হয়ে পুরস্কার গ্রহণ করেছেন।

শনিবার (২৫ অক্টোবর) সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজাউন নবী শ্রেষ্ঠ কর্মকর্তা-কর্মচারীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাবেক এসিল্যান্ড শাহ জহুরুল হোসেনকে শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে সম্মাননা তুলে দেন। বর্তমানে তিনি জামালপুরের বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত আছেন।

গত ৯ অক্টোবর, সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে ভূমিসেবায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মনোনীত করা হয়।

পুরস্কার গ্রহণের পর বকশীগঞ্জ ইউএনও শাহ জহুরুল হোসেন বলেন,

“আমি মানুষের জন্য সেবার ব্রত নিয়ে প্রশাসনে যোগ দিয়েছি। অসংখ্য মানুষ ভূমি জটিলতার মধ্যে রয়েছে। আমি চেষ্টা করেছি যাতে মানুষ সেবা নিতে এসে হয়রানির শিকার না হয়। এই লক্ষ্য নিয়েই সেবা প্রদান করেছি এবং তারই স্বীকৃতি স্বরূপ সিলেট বিভাগীয় কমিশনার আমাকে শ্রেষ্ঠ এসিল্যান্ড হিসেবে সম্মানিত করেছেন। আগামী দিনেও দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করে যাব, এজন্য বকশীগঞ্জবাসীর সহযোগিতা কামনা করি।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট