1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বকশীগঞ্জে সাংবাদিক হত্যা মামলার আসামি বাবুর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ বাকেরগঞ্জে আসামি গ্রেপ্তারের সময় পুলিশি নির্যাতনের অভিযোগ: এসআই সবিতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীর দুর্গাপুরে ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার আইডিয়াল পাবলিক স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শেরপুরে জেলা পল্লী চিকিৎসক সমিতির কমিটি গঠন; শাহজাহান সভাপতি, ইসমাইল সম্পাদক নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ তেলবাহী গাড়ি জব্দ, গ্রেফতার ৪ রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাঁদাবাজি ও হামলার অভিযোগ, জামালপুরে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন কমলনগরে চরের ফসলে বেপরোয়া চাঁদাবাজি: ৫ বিএনপি নেতার সিন্ডিকেটে কৃষকরা দিশেহারা মতিহারে বর্ণিল আয়োজনে ‘রুপা সিক্সটিন’ পরিবারের নববর্ষ উদযাপন ও মিলনমেলা মাধবপুরে অপরূপা বালিকা বিদ্যায়তনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন: “আমরা নির্দোষ, মিথ্যা মামলায় জড়ানো হয়েছে”

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে
দেওয়ানগঞ্জে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলনে মিথ্যা মামলার প্রতিবাদ জানাচ্ছেন পরিবার সদস্যরা
দেওয়ানগঞ্জে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন ভুক্তভোগী পরিবারের প্রতিনিধি মোঃ সাক্কা।

ডাকাতি মামলায় নাম জড়ানোর অভিযোগে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের প্রতিবাদ — প্রশাসনের কাছে সঠিক তদন্তের দাবি।

দেওয়ানগঞ্জ প্রতিনিধি:

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের কলাকান্দা নতুন গ্রামে ডাকাতির একটি ঘটনায় নির্দোষ পরিবারকে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা।
এই বিষয়ে আজ শুক্রবার (৭ নভেম্বর ২০২৫) নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে পরিবারটি তাদের অবস্থান তুলে ধরে বলেন — “আমরা নির্দোষ, আমাদের নাম উদ্দেশ্যমূলকভাবে জড়ানো হয়েছে।”

ভুক্তভোগী পরিবারের পক্ষে মোঃ সাক্কা বলেন,

“আমরা সহজ-সরল কৃষিজীবী মানুষ। কৃষিকাজ করেই জীবিকা নির্বাহ করি। কিন্তু আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সামাজিকভাবে হেয় করার চেষ্টা চলছে। গত ৫ নভেম্বর রাতে আমাদের প্রতিবেশী ইনছার আলী (সুট্টু) মিয়ার ঘরে ডাকাতি সংঘটিত হয়। সেখানে আনুমানিক দুই লক্ষ টাকা লুট হয়। ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও আমাদের নাম সংবাদে প্রচার করা হয়েছে — যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যমূলক।”

তিনি আরও বলেন,

“আমাদের পরিবার কোনো অপরাধে জড়িত নয়। কিছু লোক পূর্ব শত্রুতার জেরে নাটক সাজিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে, যাতে আমাদের সামাজিক মর্যাদা নষ্ট হয়।”

একই গ্রামের বাসিন্দা মোঃ কালু মিয়া বলেন,

“আমরা বহু বছর ধরে তাদের চিনি। তারা পরিশ্রমী কৃষক, কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত নন। মিথ্যা সংবাদ প্রকাশের আমরা তীব্র নিন্দা জানাই।”

অন্যদিকে মোঃ সাজাহান আলী সাদা বলেন,

“এটি প্রতিহিংসামূলক ও পরিকল্পিত একটি প্রচেষ্টা।”

গত ৫ নভেম্বর রাত ১টার দিকে ইনছার আলী (সুট্টু) মিয়ার ঘরে দুর্বৃত্তরা প্রবেশ করে গরু বিক্রির প্রায় দুই লক্ষ টাকা লুট করে নিয়ে যায়।
ডাকাতরা ইনছার আলী ও তার স্ত্রীকে হাত-পা বেঁধে মুখে কাপড় বেঁধে রেখে যায়। সারা রাত তারা অসহায়ভাবে পড়ে ছিলেন, সকালে প্রতিবেশীরা তাদের উদ্ধার করেন।

ভুক্তভোগী পরিবার দাবি করেছে, “প্রকৃত দোষীদের আড়াল করতে এবং ব্যক্তিগত বিদ্বেষ থেকে নির্দোষ পরিবারকে মামলায় জড়ানোর চেষ্টা চলছে।”
তারা প্রশাসনের কাছে সঠিক তদন্ত ও প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট