1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান শেরপুর মহিলা কলেজের অধ্যক্ষ রেজাউল করিম খান আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান শ্রীপুরে পুকুরে গোসল করতে নেমে মাদরাসা ছাত্রের মৃত্যু রাণীনগরে লটারির মাধ্যমে এলসিএস নারী শ্রমিক বাছাই সম্পন্ন চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মধুপুর পৌরবাসীর দুর্ভোগ লাঘবে নিরলস কাজ করে যাচ্ছেন মেয়র প্রার্থী খন্দকার মোতালিব গাজীপুরে পুলিশের গারদখানা থেকে পালিয়ে যাওয়া ৩২ মামলার আসামি সম্রাট গ্রেপ্তার টঙ্গীতে পাওনা আদায় ও অপপ্রচার বন্ধের দাবিতে শ্রমিক-ঠিকাদারদের অবস্থান সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড হরিঢালী ও কপিলমুনি ইউনিয়নকে শিশু শ্রম, বিদ্যালয় থেকে ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত করতে গণমাধ্যমের সহযোগিতা চায় ওয়ার্ল্ড ভিশন

নওগাঁর রাণীনগর উপজেলা জেলায় প্রথম স্থান অধিকার করল টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে
রাণীনগর উপজেলায় শিশুদের টিকাদান চলাকালীন স্বাস্থ্যকর্মীরা টিকা প্রদান করছেন এবং অভিভাবকরা উপস্থিত রয়েছেন।
নওগাঁর রাণীনগর উপজেলা জেলায় মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে শিশুদের শতভাগ টিকাদান সম্পন্ন হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে এই সাফল্য অর্জিত হলো।

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা:

মাসব্যাপী চলা টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে জেলায় প্রথম স্থান অর্জন করেছে নওগাঁর রাণীনগর উপজেলা। উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, শিক্ষাবিদ, অভিভাবক এবং স্থানীয় জনগণের সার্বিক সহযোগিতার ফলে এ অর্জন সম্ভব হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কেএইচএম ইফতেখারুল আলম খাঁন অংকুর।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, দেশের ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সব ছেলে-মেয়েকে মারাত্মক রোগ টাইফয়েড থেকে রক্ষা করতে বিনামূল্যে টিকাদান ক্যাম্পেইন চলেছে অক্টোবরের ১২ তারিখ থেকে নভেম্বরের ১৩ তারিখ পর্যন্ত।

ক্যাম্পেইনে শিক্ষা প্রতিষ্ঠানে ২৯,৫০৩ জন ছেলে-মেয়েকে এবং কমিউনিটি পর্যায়ে ১৭,৯৪৪ জনকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। শিক্ষা প্রতিষ্ঠানে টিকাগ্রহণ হয়েছে ২৯,৬৩৫ জনে (শতকরা ১০০%), কমিউনিটি পর্যায়ে টিকাগ্রহণ হয়েছে ১৮,১৬৮ জনে (শতকরা ১০১%)। অনলাইন এন্ট্রি হয়েছে ৪২,৮৪৩ টি এবং মোট রেজিস্ট্রেশন হয়েছে ৪৮,৭২৬ টি।

ডা. ইফতেখারুল আলম খাঁন বলেন, “ক্যাম্পেইন সফল করার জন্য ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়েছে যাতে একটিমাত্র ছেলে বা মেয়ে বাদ না পড়ে। অভিভাবক মহল থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। উপজেলা প্রশাসন ও সকলের সহযোগিতায় পুরো কার্যক্রম সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান বলেন, “সকল মাদ্রাসা, এতিমখানা এবং স্থানীয় কমিউনিটির সহযোগিতায় ক্যাম্পেইনটি সফল হয়েছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই কাজ শেষ হয়েছে। আশা করি, ভবিষ্যতেও এ ধরনের অর্জনের ধারাবাহিকতা থাকবে।”

রাণীনগর উপজেলা স্বাস্থ্য বিভাগের এই সাফল্য পুরো উপজেলাবাসীর গৌরব হিসেবে ধরা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট