1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু, পাশাপাশি কবরে দাফন ডিমলায় নানা কর্মসূচিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত মধুপুরে নানা কর্মসূচিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত রূপনারায়ণকুড়াবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন যুবদল নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী সোহেল রানা রাণীনগরে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ৩৩৪ পরিবারে নগদ অর্থ বিতরণ প্রধানমন্ত্রীকে ঘিরে মব তৈরির চেষ্টা হয়েছিল: পঞ্চগড়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ শেরপুর পৌরবাসীর কাছে দোয়া ও সমর্থন চাইলেন কাউন্সিলর পদপ্রার্থী ফখরুল আলম, ঈদ শুভেচ্ছা বিনিময় রামগতিতে ব্যস্ততম সড়ক দখল করে প্যানেল চেয়ারম্যানের বালুর ব্যবসা, চরম ভোগান্তি কালের কণ্ঠের ‘সেরা রিপোর্টার’ রবিউল আলম ফরাজীকে নান্দাইলে সংবর্ধনা ও ফল উৎসব কোরবানির বাকি আর ৩ দিন: টুংটাং শব্দে দিন-রাত মুখর পঞ্চগড়ের কামারপল্লি

“গাজীপুরকে নিরাপদ নগরী বানাতে চাই” — জিএমপির নতুন কমিশনার মোঃ ইসরাইল হাওলাদারের মতবিনিময় সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন।
“গাজীপুরকে নিরাপদ নগরী বানাতে চাই”—নতুন জিএমপি কমিশনার মোঃ ইসরাইল হাওলাদারের অঙ্গীকার।

গাজীপুর (আশিকুর রহমান) – গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নবনিযুক্ত কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করে জানিয়েছেন, তিনি গাজীপুরকে নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার জন্য কাজ করবেন। রবিবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় জিএমপি হেডকোয়ার্টারের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

কমিশনার বলেন, আইনশৃঙ্খলা রক্ষা, জনসেবা এবং সুশাসন প্রতিষ্ঠায় সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে কাজ করার অঙ্গীকার নিয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি বিভিন্ন বিভাগ ও কর্মকর্তাদের সঙ্গে পরিচিতিমূলক মতবিনিময় করেছেন এবং সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

নতুন কমিশনার গাজীপুরে তিনটি বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছেন—মহাসড়কের যানজট নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা। তিনি নগরীর বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করে প্রাথমিক কিছু পরিকল্পনা গ্রহণ করেছেন।

তিনি আরও জানিয়েছেন, মাদক, অপরাধী চক্র, অবৈধ পার্কিং, বস্তিতে মাদকের উৎসস্থল ও মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। চলমান যানজট নিরসনে বিশেষ নজর দেওয়া হবে এবং ট্রাফিক ব্যবস্থায় আধুনিকায়ন আনা হবে। এছাড়া আঞ্চলিক অপরাধ হ্রাস, জননিরাপত্তা জোরদার এবং দক্ষ পুলিশ সদস্যদের যথাযথ কাজে ব্যবহার করার পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কমিশনার বলেন, জিএমপির পুলিশ সদস্যরা নির্বাচনে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করবেন।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. জাহিদুল হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) তাহেরুল হক চৌহানসহ জিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গাজীপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও অনুষ্ঠানে অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট