1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
অ্যালার্জি: যখন শরীরের পাহারাদাররাই শত্রু চেনে ভুল করে! কমলনগরে জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ: বাবা-ছেলে গুরুতর আহত, এলাকায় উত্তেজনা ডিমলায় ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা দেখতে মানুষের ঢল ফুয়েল কার্ডে ফিরল শৃঙ্খলা, ডিমলার ফিলিং স্টেশনগুলোতে স্বস্তির হাওয়া জয়পুরহাটে র‍্যাবের অভিযান: ২৭৯ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার নোয়াখালীতে খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন ব্যারিস্টার খোকন পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযান: ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার চিরিরবন্দরে গ্রামীণ সড়কের পাশে ৬ হাজার সজিনা চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে শেরপুর জেলা পরিষদ সাংবাদিক বাচ্চুর ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

রাণীনগরে বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে
রাণীনগরে বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর রাণীনগরে অপারেশন ‘ডেভিল হান্ট’ ফেস-টু অভিযানে বিস্ফোরক মামলায় এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার বেলা ১১টার দিকে উপজেলার কালীগ্রাম ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন আব্দুল ওহাব চাঁন (৫৫)। তিনি উপজেলার রাতোয়াল গ্রামের বাসিন্দা এবং কালীগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। পাশাপাশি তিনি কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সদস্য বলেও জানা গেছে।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল লতিফ জানান, ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব চাঁন উপজেলা বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার সন্দেহভাজন আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত চেয়ারম্যানকে রোববার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট