1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

রাণীনগরে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে
রাণীনগর হরিপুর এলাকায় ধানক্ষেতে যুবকের লাশ উদ্ধার করার স্থান, পুলিশ ও স্থানীয় লোকজন উপস্থিত
রাণীনগর হরিপুরের ধানক্ষেতে যুবক জুয়েলের লাশ উদ্ধার। পরিবারের দাবি, ভ্যান ও টাকা ছিনতাইয়ের পর তাকে হত্যা করা হয়েছে। পুলিশ তদন্ত চালাচ্ছে।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে জুয়েল (৩৫) নামে এক যুবকের লাশ ধানক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রাণীনগর-আবাদপুকুর সড়কের হরিপুর এলাকার মাঠ থেকে তার দেহ পাওয়া যায়।

মৃত যুবক জুয়েল রাতোয়াল সোলগাড়িয়াপাড়া গ্রামের মো. কাশেমের ছেলে। তার পরিবারের দাবি, জুয়েলের কাছে থাকা ব্যাটারি চালিত চার্জার ভ্যানগাড়ি এবং টাকা ছিনতাই করার পর তাকে হত্যা করা হয়েছে।

জুয়েলের ভগ্নিপতি সুজন জানান, জুয়েল ভ্যান চালকের পাশাপাশি আখ ও সবজির ব্যবসা করতেন। বৃহস্পতিবার ভোরে সবজি কেনার জন্য জয়পুরহাটের আক্কেলপুর হাটের উদ্দেশ্যে ৫ থেকে ৭ হাজার টাকা ও ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। পরে সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে হরিপুর এলাকার সড়কের পাশে ধানক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখা যায়। নিহতের এক হাতে রশি বাঁধা ছিল এবং লাশ বিবস্ত্র অবস্থায় পাওয়া গেছে।

রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান জানান, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি, তবে ভ্যানগাড়ি ঘটনাস্থলে পাওয়া যায়নি। তিনি জানান, তদন্ত চলছে এবং দ্রুত মৃত্যুর সঠিক কারণ উদঘাটনসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট