1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে কাভার্ড ভ্যানচাপায় স্কুলছাত্রের করুণ মৃত্যু পাদ্রিশিবপুরে দাখিল পরীক্ষার্থীদের মাঝে ইসলামী ছাত্র আন্দোলনের শিক্ষা সামগ্রী বিতরণ বকশীগঞ্জে বৃদ্ধের বাড়িতে তৃতীয় দফায় হামলা ও ভাঙচুর: নিরাপত্তাহীনতায় পরিবার চাটখিলে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ বকশীগঞ্জে নাশকতার মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৯ নেতা কারাগারে ইসলামপুরে অবৈধ দখলমুক্ত ও জমি উদ্ধারের দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন মধুপুরে শালবন রক্ষার দাবিতে সচেতন নাগরিক কমিটির মানববন্ধন চাটখিলে ঈদগাহ দিঘির মালিকানা নিয়ে দ্বন্দ্ব: গ্রামবাসীদের সংবাদ সম্মেলন, আহত ৩ অনিশ্চয়তা কাটিয়ে হাসিমুখে পরীক্ষার টেবিলে বাঘার ৩৩ শিক্ষার্থী মধুপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

মধুপুরে শালবন রক্ষার দাবিতে সচেতন নাগরিক কমিটির মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে
মধুপুরে শালবন রক্ষার দাবিতে সচেতন নাগরিক কমিটির মানববন্ধন

আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুরে ঐতিহ্যবাহী প্রাকৃতিক শালবন রক্ষার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে স্থানীয় সচেতন মহল। রোববার (১৯ এপ্রিল) সকালে উপজেলার শোলাকুড়ী ইউনিয়নের শোলাকুড়ী উচ্চ বিদ্যালয়ের সামনে পাকা রাস্তায় ‘সচেতন নাগরিক কমিটি’র ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বন বিভাগ ও সরকার বন রক্ষার নামে যে ধরণের কর্মসূচি গ্রহণ করছে, তা প্রকৃতপক্ষে বন রক্ষায় কোনো সুফল বয়ে আনছে না। উল্টো বনায়নের নামে সরকারের কোটি কোটি টাকা অপচয় ও লুটপাট হচ্ছে। বক্তারা আরও বলেন, “সামাজিক বনায়নের নামে প্রকৃত বন হতে পারে না। বন কখনো ‘সামাজিক’ হয় না; বরং এটি বন ধ্বংসের একটি গভীর ষড়যন্ত্র।”

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে এই বন ধ্বংসের প্রক্রিয়া বন্ধ না করলে আগামীতে আরও কঠোর কর্মসূচির মাধ্যমে ‘বনভক্ষকদের’ মুখোশ উন্মোচন করা হবে।

মানববন্ধন কর্মসূচির সমন্বয়ক সাংবাদিক জোবায়েদ আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিবেশকর্মী ও লেখক রাতুল মুন্সি, শোলাকুড়ী ডিগ্রি কলেজের শিক্ষক বকুল হোসেন, শোলাকুড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাদ্দস আলী, সহকারী প্রধান শিক্ষক সোহেল আরমান এবং অবসরপ্রাপ্ত শিক্ষক শামসুল হক প্রমুখ।

রাতুল মুন্সির সঞ্চালনায় অনুষ্ঠিত এই মানববন্ধনে এলাকার সাধারণ জনগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সংবাদকর্মী এবং স্থানীয় সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট