1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান শেরপুর মহিলা কলেজের অধ্যক্ষ রেজাউল করিম খান আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান শ্রীপুরে পুকুরে গোসল করতে নেমে মাদরাসা ছাত্রের মৃত্যু রাণীনগরে লটারির মাধ্যমে এলসিএস নারী শ্রমিক বাছাই সম্পন্ন চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মধুপুর পৌরবাসীর দুর্ভোগ লাঘবে নিরলস কাজ করে যাচ্ছেন মেয়র প্রার্থী খন্দকার মোতালিব গাজীপুরে পুলিশের গারদখানা থেকে পালিয়ে যাওয়া ৩২ মামলার আসামি সম্রাট গ্রেপ্তার টঙ্গীতে পাওনা আদায় ও অপপ্রচার বন্ধের দাবিতে শ্রমিক-ঠিকাদারদের অবস্থান সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড হরিঢালী ও কপিলমুনি ইউনিয়নকে শিশু শ্রম, বিদ্যালয় থেকে ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত করতে গণমাধ্যমের সহযোগিতা চায় ওয়ার্ল্ড ভিশন

রাণীনগরে বিনামূল্যে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু: শতাধিক শিশু উপকৃত হবেন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে
রাণীনগর উপজেলার ১নং মডেল প্রাথমিক বিদ্যালয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠান।
রাণীনগর উপজেলার ১নং মডেল প্রাথমিক বিদ্যালয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠান।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
প্রথমবারের মতো নওগাঁর রাণীনগর উপজেলাতেও শুরু হয়েছে বিনামূল্যে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫। রবিবার উপজেলা ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: কেএইচএম ইফতেখারুল আলম খাঁন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরে আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকারিয়া সুলতান, রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ার হোসেন তোতা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: কেএইচএম ইফতেখারুল আলম খাঁন জানান,

“উপজেলার স্কুল পর্যায়ে ২৯,৫০৩ জন শিশু এবং কমিউনিটি পর্যায়ে ১৭,৯৪৪ জন শিশু বিনামূল্যে টাইফয়েড টিকা পাবেন। যারা নির্ধারিত ক্যাম্পেইনের সময় টিকা নিতে পারবেন না, তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী কেন্দ্রে এসে টিকা গ্রহণ করতে পারবেন। সকলের সহযোগিতায় পুরো কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা হবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকরা শিশুদের স্বাস্থ্যের প্রতি সচেতনতা বৃদ্ধি এবং টিকাদানের গুরুত্ব তুলে ধরেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট