1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান শেরপুর মহিলা কলেজের অধ্যক্ষ রেজাউল করিম খান আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান শ্রীপুরে পুকুরে গোসল করতে নেমে মাদরাসা ছাত্রের মৃত্যু রাণীনগরে লটারির মাধ্যমে এলসিএস নারী শ্রমিক বাছাই সম্পন্ন চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মধুপুর পৌরবাসীর দুর্ভোগ লাঘবে নিরলস কাজ করে যাচ্ছেন মেয়র প্রার্থী খন্দকার মোতালিব গাজীপুরে পুলিশের গারদখানা থেকে পালিয়ে যাওয়া ৩২ মামলার আসামি সম্রাট গ্রেপ্তার টঙ্গীতে পাওনা আদায় ও অপপ্রচার বন্ধের দাবিতে শ্রমিক-ঠিকাদারদের অবস্থান সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড হরিঢালী ও কপিলমুনি ইউনিয়নকে শিশু শ্রম, বিদ্যালয় থেকে ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত করতে গণমাধ্যমের সহযোগিতা চায় ওয়ার্ল্ড ভিশন

আগুনে পুড়ে ছাই দিনমজুর কালামের ঘর, খোলা আকাশের নিচে পরিবার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে
রাণীনগরে আগুনে পুড়ে যাওয়া দিনমজুর আবুল কালামের বসতবাড়ির ধ্বংসস্তূপ
বিদ্যুতের শর্ট সার্কিটে আগুন লেগে পুড়ে যাওয়া আবুল কালামের বসতবাড়ি—ছবি: স্থানীয় প্রতিনিধি

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে লাগা আগুনে পুড়ে গেছে দিনমজুর আবুল কালামের একমাত্র বসতবাড়ি। উপজেলার একডালা ইউনিয়নের পাঁচুপুর গ্রামে নাগরনদীর বাঁধের পাশে বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন সকালে পরিবারের সবাইকে নিয়ে মাঠে কাজে যান আবুল কালাম। কিছু সময় পর স্থানীয়রা তার ঘরে আগুন জ্বলতে দেখে দ্রুত খবর দেন। কিন্তু ততক্ষণে আগুনে ঘরের সব কিছুই ছাই হয়ে যায়। শুধু মাটির দেয়ালটুকু কালো হয়ে দাঁড়িয়ে আছে। আগুনে আনুমানিক অর্ধলক্ষাধিক টাকার আসবাবপত্র ও গৃহস্থালি সামগ্রী পুড়ে গেছে।

বর্তমানে পরিবার নিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন আবুল কালাম। তিনি সরকারি সহায়তার জন্য আবেদন করেছেন। ইতোমধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাণীনগর উপজেলা শাখার পক্ষ থেকে কিছু আর্থিক সহায়তা পেয়েছেন তিনি। তবে নতুন করে ঘর তুলতে আরও সহায়তার প্রয়োজন বলে জানিয়েছেন এই দিনমজুর।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান বলেন, “ঘটনাটি আমাদের নজরে এসেছে। আবুল কালামের আবেদনের প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে তাকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট