1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
চিরিরবন্দরে ‘কৃষক কার্ড’ কার্যক্রমের উদ্বোধন: প্রকৃত কৃষকদের ডাটাবেজ তৈরির উদ্যোগ সংস্কার না হলে চাঁদাবাজি-টেন্ডারবাজি বন্ধ হবে না: তেঁতুলিয়ায় নাসীরুদ্দীন পাটোয়ারী শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাণীনগর উপজেলা পরিষদে নতুন পরিদর্শন কক্ষের উদ্বোধন গাজীপুরে মদ ভেবে মিথানল পান: দুই তরুণের মৃত্যু, একজন হাসপাতালে রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে মহিষ গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যু পঞ্চগড়ে সার নিয়ে কারসাজি করলে আইনের হাতে তুলে দিন: প্রতিমন্ত্রী নান্দাইলে ভাড়াটিয়া গৃহবধূকে ধর্ষণচেষ্টা: বাড়ির মালিকের বিরুদ্ধে মামলা, হুমকি দেওয়ার অভিযোগ পাঁচবিবিতে গাভী বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী ডা. জরিফ হোসেন উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন: সভাপতি আকরামুল, সম্পাদক শাকিল

গাজীপুরে জাতীয় সাংবাদিক সংস্থার সাথে মতবিনিময়ে পুলিশ কমিশনার: ‘জনবল ঘাটতি কাটলে আইন-শৃঙ্খলা আরও উন্নত হবে’

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান জাতীয় সাংবাদিক সংস্থার নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান জাতীয় সাংবাদিক সংস্থার গাজীপুর জেলা কমিটির সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন

আশিকুর রহমান, গাজীপুর:
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম (সেবা)-এর সঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর ২০২৫) বিকেল সাড়ে ৪টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারের কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহকারী মহাসচিব ও গাজীপুর জেলা কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে প্রায় ২০ জন সাংবাদিক এ সভায় অংশগ্রহণ করেন।

সদা হাস্যোজ্জ্বল, বিনয়ী, পরিশ্রমী ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে পরিচিত মোহাম্মদ জাহিদুল হাসান ২০তম ব্যাচের একজন কর্মকর্তা। দীর্ঘ ১৮ বছর অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন শেষে তিনি বর্তমানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর নেতৃত্বে ইতোমধ্যে মেট্রোপলিটন পুলিশের কর্মকাণ্ডে দৃশ্যমান পরিবর্তন এসেছে। বিশেষ করে যানজট নিরসনে তাঁর উদ্যোগ গাজীপুরবাসীর প্রশংসা কুড়িয়েছে।

সভায় সভাপতি মোঃ রফিকুল ইসলাম বলেন, “গাজীপুর দেশের অন্যতম ঘনবসতিপূর্ণ মহানগরী হওয়া সত্ত্বেও পুলিশ জনবল তুলনামূলকভাবে কম। এই ঘাটতি পূরণে কী পদক্ষেপ নেওয়া হয়েছে?”

জবাবে কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, “আপনাদের বক্তব্য একদমই সত্য। গাজীপুর মহানগরীতে জনবলের ঘাটতি রয়েছে। ইতোমধ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জনবল বৃদ্ধির আবেদন করা হয়েছে। আমি আশাবাদী, জনবল বৃদ্ধি পেলে অপরাধ দমন আরও কার্যকর হবে এবং মহানগরীতে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন সম্ভব হবে।”

তিনি আরও বলেন, “দায়িত্বে থাকা অবস্থায় আমি সর্বোচ্চ চেষ্টা করব অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর ভূমিকা রাখতে। বিশেষ করে মাদকের ভয়াল থাবা থেকে গাজীপুরবাসীকে মুক্ত রাখতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।”

সভায় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার গাজীপুর জেলা কমিটির সদস্য মোঃ ফিরোজ মিয়া, মোঃ হারিছুর রহমান সিবলু, মোঃ হযরত আলী রানা, মোঃ সাদেকুল ইসলাম, মোঃ বেলাল হোসেন, মোসাঃ পান্না আক্তার, মোসাঃ রোকসানা কাজল, মোঃ আব্দুল বারী, কাজী সাকিল, মোঃ তারেক রহমান ফয়সাল, মোঃ গিয়াস উদ্দিন আহমেদ, মাইনুল ইসলাম ইমনসহ অন্যান্য সাংবাদিক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট