1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
রংপুরে পরিবারের নিরাপত্তা চেয়ে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার সংবাদ সম্মেলন বকশীগঞ্জ সীমান্তে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগে টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার রাণীনগরে গাছ কেটে জমি দখলের অভিযোগ, ভিডিও করায় গৃহবধূকে হেনস্তা শেরপুরে জেন্ডার স্টেরিওটাইপ নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত পঞ্চগড় সীমান্তে পুশইনের চেষ্টা: ৩ দিন ধরে শূন্যরেখায় ১০ জনের মানবেতর জীবনযাপন, উত্তেজনা পঞ্চগড়ে সিজারের আগে খোলা স্বর্ণের চেইন ফেরত না দেওয়ার অভিযোগ, নার্সের দাবি ‘হারিয়ে গেছে’ মধুপুরে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ডাকে কলম বিরতি পালিত পঞ্চগড়ে মাঠে কাজ করার সময় বজ্রপাতে যুবকের মর্মান্তিক মৃত্যু নান্দাইলে দুই গ্রামের মুখোমুখি অবস্থান: সংঘাত এড়াতে ১৪৪ ধারা জারি

রাণীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক রিপন হোসেনের মৃত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে
রাণীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত যুবক রিপন হোসেন
প্রতিকী ছবি

রাণীনগর-আবাদপুকুর সড়কের খাঁনপুকুর এলাকায় প্লিয়ারের সঙ্গে ধাক্কায় নিহত।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে শুক্রবার রাত ১১টার দিকে এক মোটরসাইকেল দুর্ঘটনায় রিপন হোসেন (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে রাণীনগর-আবাদপুকুর সড়কের খাঁনপুকুর এলাকায়, যখন তিনি ব্যক্তিগত কাজে বাড়ি থেকে রাণীনগর বাজারের দিকে যাচ্ছিলেন।

নিহত রিপন হোসেন একডালা ইউনিয়নের দামুয়া সরদারপাড়া গ্রামের দুলু সরদারের ছেলে।

রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বিষয়টি নিশ্চিত করে জানান, যুবক মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাঁনপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সঙ্গে ধাক্কা খেয়ে মাথায় আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান।

ওসি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কোন অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি। মরদেহ পরিবারের লোকজন নিয়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট