1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
রংপুরে পরিবারের নিরাপত্তা চেয়ে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার সংবাদ সম্মেলন বকশীগঞ্জ সীমান্তে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগে টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার রাণীনগরে গাছ কেটে জমি দখলের অভিযোগ, ভিডিও করায় গৃহবধূকে হেনস্তা শেরপুরে জেন্ডার স্টেরিওটাইপ নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত পঞ্চগড় সীমান্তে পুশইনের চেষ্টা: ৩ দিন ধরে শূন্যরেখায় ১০ জনের মানবেতর জীবনযাপন, উত্তেজনা পঞ্চগড়ে সিজারের আগে খোলা স্বর্ণের চেইন ফেরত না দেওয়ার অভিযোগ, নার্সের দাবি ‘হারিয়ে গেছে’ মধুপুরে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ডাকে কলম বিরতি পালিত পঞ্চগড়ে মাঠে কাজ করার সময় বজ্রপাতে যুবকের মর্মান্তিক মৃত্যু নান্দাইলে দুই গ্রামের মুখোমুখি অবস্থান: সংঘাত এড়াতে ১৪৪ ধারা জারি

রাণীনগরে ইউনিয়ন বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত, শেখ রেজাউল ইলসামের বক্তব্যে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহ্বান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে
রাণীনগর মিরাট ইউনিয়ন বিএনপির নির্বাচনী মতবিনিময় সভায় শেখ রেজাউল ইলসাম ও স্থানীয় নেতা-কর্মীরা বক্তব্য রাখছেন।
রাণীনগরে মিরাট ইউনিয়ন বিএনপির নির্বাচনী মতবিনিময় সভায় শেখ রেজাউল ইলসাম ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নওগাঁর রাণীনগরে ইউনিয়ন বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার মিরাট ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে মিরাট ফুটবল মাঠে অনুষ্ঠিত সভায় দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মিরাট ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের বিএনপির মনোনীত প্রার্থী শেখ মো. রেজাউল ইলসাম রেজু।

প্রধান অতিথি শেখ রেজাউল ইলসাম রেজু বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করতে হবে। সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে আনা এবং এলাকার উন্নয়ন, শিক্ষা, কৃষি, স্বাস্থ্যসহ সকল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানোই আমার প্রথম অঙ্গীকার।”

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি মো. এছাহক আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, ধর্ম বিষয়ক সম্পাদক মো. রাসেল সরকার এবং মিরাট ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাহাদত হোসনে।

অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি রুকুনুজ্জামান খান রুকু, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুজ্জামান (ভিপি) জাপান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সভার মাধ্যমে দলের নেতা-কর্মীরা আসন্ন নির্বাচনের প্রস্তুতি ও মাঠ পর্যায়ের কার্যক্রম নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন এবং এলাকার জনগণকে সংগঠিতভাবে ভোটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করার পরিকল্পনা তুলে ধরেন।

উল্লেখ্য, মিরাট ইউনিয়ন বিএনপি নিয়মিত এই ধরনের মতবিনিময় সভার মাধ্যমে নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও কর্মশক্তি বৃদ্ধি করে আসছে, যাতে আসন্ন জাতীয় নির্বাচন সফল ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট