1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু, পাশাপাশি কবরে দাফন ডিমলায় নানা কর্মসূচিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত মধুপুরে নানা কর্মসূচিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত রূপনারায়ণকুড়াবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন যুবদল নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী সোহেল রানা রাণীনগরে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ৩৩৪ পরিবারে নগদ অর্থ বিতরণ প্রধানমন্ত্রীকে ঘিরে মব তৈরির চেষ্টা হয়েছিল: পঞ্চগড়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ শেরপুর পৌরবাসীর কাছে দোয়া ও সমর্থন চাইলেন কাউন্সিলর পদপ্রার্থী ফখরুল আলম, ঈদ শুভেচ্ছা বিনিময় রামগতিতে ব্যস্ততম সড়ক দখল করে প্যানেল চেয়ারম্যানের বালুর ব্যবসা, চরম ভোগান্তি কালের কণ্ঠের ‘সেরা রিপোর্টার’ রবিউল আলম ফরাজীকে নান্দাইলে সংবর্ধনা ও ফল উৎসব কোরবানির বাকি আর ৩ দিন: টুংটাং শব্দে দিন-রাত মুখর পঞ্চগড়ের কামারপল্লি

জয়পুরহাটে সার সিন্ডিকেটের কবলে দিশেহারা কৃষক, শঙ্কায় আলু চাষিরা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে
জয়পুরহাটে সার সিন্ডিকেটের কবলে দিশেহারা কৃষক, শঙ্কায় আলু চাষিরা

মোঃ আমজাদ হোসেন, স্টাফ রিপোর্টার:
উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলা জয়পুরহাট আলু উৎপাদনে দেশের শীর্ষ এলাকাগুলোর একটি। রোপা আমন ধান কাটা-মাড়াই শেষে আগাম আলুর বীজ রোপণে এখন ব্যস্ত সময় পার করছেন এখানকার কৃষকরা। জমি প্রস্তুত, হালচাষ ও সার ছিটানো—সব মিলিয়ে দিন-রাত শ্রম দিচ্ছেন প্রান্তিক আলু চাষিরা।

কিন্তু গত কয়েক বছরের মতো চলতি মৌসুমেও সার সংকটে পর্যুদস্ত কৃষকরা। সংকটকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট বাজারে অস্থিতিশীলতা সৃষ্টি করেছে। ফলে বেশি দাম দিয়েও সার হাতে পাচ্ছেন না কৃষকরা।

গত মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে অধিক আলু উৎপাদন হলেও বাজারে ন্যায্যমূল্য পাননি কৃষকেরা। লোকসানের বোঝা মাথায় নিয়ে নতুন করে আলু চাষের প্রস্তুতি নিলেও এবার সার সংকট তাদের আরও বিপাকে ফেলেছে।
কৃষকদের অভিযোগ—
“বেশি দাম দিয়েও সার পাওয়া যাচ্ছে না। বীজ থেকে শুরু করে জমি প্রস্তুত—সবই আটকে আছে সার না পাওয়ায়। এভাবে চললে আমরা বড় ক্ষতির মুখে পড়বো।”

ডিলারদের সঙ্গে কথা বললে তারা জানান—সরকারি বরাদ্দের তুলনায় কৃষকের চাহিদা বেশি হওয়ায় সরবরাহে ঘাটতি দেখা দিচ্ছে। বরাদ্দ বৃদ্ধি পেলে এ সংকট নিরসন সম্ভব বলে মনে করেন তারা।

জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এ.কে.এম. সাদিকুল ইসলাম জানান,
গত বছর আলুর উৎপাদন বেশি হওয়ায় বাজারে দাম কম ছিল। এজন্য এবছর সরকার জেলায় ৩৯ হাজার হেক্টর জমিতে আলু আবাদ করার লক্ষ্যমাত্রা ঠিক করেছে। আগাম আলুর জন্য ৫ হাজার হেক্টর লক্ষ্যমাত্রা থাকলেও টানা বৃষ্টিতে মাত্র ৫০০ হেক্টরে রোপণ হয়েছে।
তিনি আরও বলেন—
“এ বছর ফেব্রুয়ারি পর্যন্ত চাহিদা অনুযায়ী সার সংকট হওয়ার কথা নয়। সিন্ডিকেট করারও সুযোগ নেই। কোথাও খুচরা বিক্রেতারা সমস্যা করলে কঠোর মনিটরিং চলছে, যাতে কৃষক কোনোভাবে হয়রানির শিকার না হন।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট