1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান শেরপুর মহিলা কলেজের অধ্যক্ষ রেজাউল করিম খান আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান শ্রীপুরে পুকুরে গোসল করতে নেমে মাদরাসা ছাত্রের মৃত্যু রাণীনগরে লটারির মাধ্যমে এলসিএস নারী শ্রমিক বাছাই সম্পন্ন চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মধুপুর পৌরবাসীর দুর্ভোগ লাঘবে নিরলস কাজ করে যাচ্ছেন মেয়র প্রার্থী খন্দকার মোতালিব গাজীপুরে পুলিশের গারদখানা থেকে পালিয়ে যাওয়া ৩২ মামলার আসামি সম্রাট গ্রেপ্তার টঙ্গীতে পাওনা আদায় ও অপপ্রচার বন্ধের দাবিতে শ্রমিক-ঠিকাদারদের অবস্থান সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড হরিঢালী ও কপিলমুনি ইউনিয়নকে শিশু শ্রম, বিদ্যালয় থেকে ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত করতে গণমাধ্যমের সহযোগিতা চায় ওয়ার্ল্ড ভিশন

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের বর্ণাঢ্য উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে
রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের বর্ণাঢ্য উদ্বোধন

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন হয়েছে। বুধবার উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও স্টল পরিদর্শনসহ নানা কর্মসূচি পালন করা হয়।

সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। উদ্বোধন শেষে তিনি অতিথিদের সঙ্গে নিয়ে বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

পরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রফি ফায়সাল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, রাণীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মো. রায়হান, এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন পর্যায়ের খামারিরা অংশ নেন।

প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত মেলায় ৩০টি স্টলে বিভিন্ন জাতের গবাদি পশু, হাঁস-মুরগি, ভেড়া-ছাগল, প্রণিজ খাদ্য ও ঔষধ সামগ্রী প্রদর্শন করা হয়। সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে স্কুল ফিডিংসহ সাতদিন নানা আয়োজন গ্রহণ করেছে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট