1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান শেরপুর মহিলা কলেজের অধ্যক্ষ রেজাউল করিম খান আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান শ্রীপুরে পুকুরে গোসল করতে নেমে মাদরাসা ছাত্রের মৃত্যু রাণীনগরে লটারির মাধ্যমে এলসিএস নারী শ্রমিক বাছাই সম্পন্ন চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মধুপুর পৌরবাসীর দুর্ভোগ লাঘবে নিরলস কাজ করে যাচ্ছেন মেয়র প্রার্থী খন্দকার মোতালিব গাজীপুরে পুলিশের গারদখানা থেকে পালিয়ে যাওয়া ৩২ মামলার আসামি সম্রাট গ্রেপ্তার টঙ্গীতে পাওনা আদায় ও অপপ্রচার বন্ধের দাবিতে শ্রমিক-ঠিকাদারদের অবস্থান সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড হরিঢালী ও কপিলমুনি ইউনিয়নকে শিশু শ্রম, বিদ্যালয় থেকে ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত করতে গণমাধ্যমের সহযোগিতা চায় ওয়ার্ল্ড ভিশন

রাণীনগরে মৎস্যজীবীর দুইতলা বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড ক্ষয়ক্ষতি প্রায় সাত লাখ টাকা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে
রাণীনগরে মৎস্যজীবীর দুইতলা বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড ক্ষয়ক্ষতি প্রায় সাত লাখ টাকা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর রাণীনগরে বিদ্যুতের শর্টসার্কিট থেকে এক মৎস্যজীবীর দুইতলা ইটের বাড়িতে ভয়াবহ আগুন লেগে সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার মিরাট পশ্চিমপাড়া গ্রামের মৎস্যজীবী রজব আলীর বাড়িতে ঘটে এ দুর্ঘটনা। এতে প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

রজব আলীর ভাতিজা আব্দুর রাজ্জাক জানান, দুপুর দেড়টার দিকে হঠাৎ রজব আলীর বাড়িতে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে গ্রামবাসী দৌড়ে এসে আগুন নেভানোর চেষ্টা চালান। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের আজাদ ও জহিরের বাড়ির কিছু অংশেও। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে রজব আলীর দুইতলা টিনের চালা, ছয়টি কক্ষ, টিভি, ফ্রিজ, ধান-চালসহ মূল্যবান আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে যায়। এতে প্রায় সাত লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে পরিবারটি জানিয়েছে।

স্থানীয় ইউপি সদস্য আজাদ হোসেন বলেন, “বিদ্যুতের শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গ্রামবাসী একসঙ্গে এগিয়ে না এলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও ভয়াবহ হতে পারতো।”

রাণীনগর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত রওনা দেয়। তবে গ্রামবাসী আগেই আগুন নিয়ন্ত্রণে আনায় তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। কীভাবে আগুন লেগেছে বা মোট ক্ষয়ক্ষতির পরিমাণ কত— তা নিশ্চিতভাবে জানাতে পারেননি তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট