1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেওয়ানগঞ্জে কিন্ডারগার্টেন স্কুল প্রধানদের সঙ্গে প্রাথমিক শিক্ষা অফিসারের মতবিনিময় চিরিরবন্দরে ‘কৃষক কার্ড’ কার্যক্রমের উদ্বোধন: প্রকৃত কৃষকদের ডাটাবেজ তৈরির উদ্যোগ সংস্কার না হলে চাঁদাবাজি-টেন্ডারবাজি বন্ধ হবে না: তেঁতুলিয়ায় নাসীরুদ্দীন পাটোয়ারী শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাণীনগর উপজেলা পরিষদে নতুন পরিদর্শন কক্ষের উদ্বোধন গাজীপুরে মদ ভেবে মিথানল পান: দুই তরুণের মৃত্যু, একজন হাসপাতালে রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে মহিষ গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যু পঞ্চগড়ে সার নিয়ে কারসাজি করলে আইনের হাতে তুলে দিন: প্রতিমন্ত্রী নান্দাইলে ভাড়াটিয়া গৃহবধূকে ধর্ষণচেষ্টা: বাড়ির মালিকের বিরুদ্ধে মামলা, হুমকি দেওয়ার অভিযোগ পাঁচবিবিতে গাভী বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী

জয়পুরহাটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে
জয়পুরহাট কালাই থানা পুলিশের অভিযানে গ্রেফতারকৃত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. রুবেল হোসেন
জয়পুরহাটের কালাই উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. রুবেল হোসেনকে গ্রেফতার করা হয়েছে

মোঃ আমজাদ হোসেন | স্টাফ রিপোর্টার :
জয়পুরহাটের কালাই উপজেলায় বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামির নাম মো. রুবেল হোসেন। তিনি আফসার আলীর ছেলে এবং জয়পুরহাট জেলার কালাই থানার মাদাই গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, তাকে বগুড়া জেলা থেকে গ্রেফতার করা হয়।

জয়পুরহাটের পুলিশ সুপার রিনা মাহমুদার দিকনির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) এর সার্বিক তত্ত্বাবধানে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই (নিঃ) মো. শহিদুল ইসলামের নেতৃত্বাধীন একটি চৌকস টিম অংশ নেয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মো. রুবেল হোসেন কালাই থানার একটি জিআর মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন।

গ্রেফতার শেষে মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) তাকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করার জন্য প্রেরণ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট