1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
চিরিরবন্দরে ‘কৃষক কার্ড’ কার্যক্রমের উদ্বোধন: প্রকৃত কৃষকদের ডাটাবেজ তৈরির উদ্যোগ সংস্কার না হলে চাঁদাবাজি-টেন্ডারবাজি বন্ধ হবে না: তেঁতুলিয়ায় নাসীরুদ্দীন পাটোয়ারী শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাণীনগর উপজেলা পরিষদে নতুন পরিদর্শন কক্ষের উদ্বোধন গাজীপুরে মদ ভেবে মিথানল পান: দুই তরুণের মৃত্যু, একজন হাসপাতালে রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে মহিষ গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যু পঞ্চগড়ে সার নিয়ে কারসাজি করলে আইনের হাতে তুলে দিন: প্রতিমন্ত্রী নান্দাইলে ভাড়াটিয়া গৃহবধূকে ধর্ষণচেষ্টা: বাড়ির মালিকের বিরুদ্ধে মামলা, হুমকি দেওয়ার অভিযোগ পাঁচবিবিতে গাভী বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী ডা. জরিফ হোসেন উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন: সভাপতি আকরামুল, সম্পাদক শাকিল

খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড–২০২৫’ এ মনোনীত আলম ফরাজী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১৯৪ বার পড়া হয়েছে
খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড–২০২৫’ এ মনোনীত আলম ফরাজী

ফরিদ মিয়া, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি :

দৈনিক কালের কণ্ঠ-এর ময়মনসিংহ জেলা প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক আলম ফরাজীকে ‘খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড–২০২৫’ প্রদান করার ঘোষণা দেওয়া হয়েছে। সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননায় মনোনীত করা হয়েছে।

দীর্ঘদিন ধরে অনুসন্ধানী, সাহসী, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজের নানা অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা তুলে ধরে জনস্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় আলম ফরাজী এই পুরস্কারের যোগ্যতা অর্জন করেছেন।

‘দি ইলেকট্রোরাল কমিটি ফর খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড’-এর উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে মোট আটজন গুণী ব্যক্তির নাম ঘোষণা করা হয়। পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হুদা লিটন।

আলম ফরাজীর লেখনীতে নিয়মিতভাবে উঠে এসেছে সাধারণ মানুষের অধিকার, প্রশাসনিক খবর এবং সমাজের অবহেলিত ও নিপীড়িত মানুষের কাহিনী। বিশেষ করে ময়মনসিংহ অঞ্চলের সামাজিক, রাজনৈতিক ও প্রশাসনিক নানা বিষয় তাঁর অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে জাতীয় পর্যায়ে গুরুত্ব পেয়েছে।

এ ঘোষণা নিয়ে ময়মনসিংহসহ দেশের সাংবাদিক মহলে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। সহকর্মী সাংবাদিক, সুশীল সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আলম ফরাজীকে অভিনন্দন জানিয়ে বলেন,

“এ পুরস্কার দায়িত্বশীল সাংবাদিকতার ক্ষেত্রে নতুন প্রজন্মকে আরও অনুপ্রাণিত করবে।”

উল্লেখ্য, ‘খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড’ সাংবাদিকতার ক্ষেত্রে একটি মর্যাদাপূর্ণ স্বীকৃতি হিসেবে পরিচিত। পুরস্কার প্রাপ্তির মাধ্যমে আলম ফরাজীর কর্মময় সাংবাদিকতা জীবনে যুক্ত হলো আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল এবং সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দিন ফকির রঞ্জু আলম ফরাজীকে এই সম্মাননায় অভিনন্দন জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট