1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুর সদরে প্রধানমন্ত্রী ঘোষিত খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন রাণীনগরে হাটে কোরবানির গরু কিনতে এসে ক্রেতার এক লাখ টাকা খোয়া আস্থার প্রতিচ্ছবি ইউএনও মিল্টন চন্দ্র পাল: কালভার্ট থেকে পরীক্ষাকেন্দ্র, সর্বত্রই কড়া নজর পঞ্চগড়ে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের সুফল নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত রাণীনগরে সরকারিভাবে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বাঘায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন: আছান আলীর হাতে প্রধানমন্ত্রীর উপহার ‘স্বপ্ননীড়’-এর চাবি শেরপুরের নকলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন; প্রধান অতিথি ফাহিম চৌধুরী মধুপুরে দুই মাদক কারবারিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড বকশীগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ‘মিথ্যা’ অসুস্থতার অজুহাতে ছুটির অভিযোগ: ক্লাসের বদলে দেখা মিলল আদালতে! বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি চাঁদ: নগদ অর্থ সহায়তা ও সরকারি ঘর প্রদানের আশ্বাস

জুলাই জাতীয় সনদ ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে রাণীনগরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে
রাণীনগরে জুলাই জাতীয় সনদ ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল।
রাণীনগরে জুলাই জাতীয় সনদ ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
জুলাই জাতীয় সনদ ও পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে নওগাঁর রাণীনগরে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা জামায়াতে ইসলামী। শুক্রবার বিকেলে উপজেলা সদরের উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আঞ্চলিক মহাসড়কের পাশে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের জামায়াতের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

রাণীনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির আনজির হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি মনোনীত প্রার্থী খবিরুল ইসলাম। এছাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ও আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোস্তফা ইবনে আব্বাস, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শামিনুর ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন,

  • জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন,

  • জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু,

  • অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ,

  • সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা,

  • স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা—
    এসব দাবি অবিলম্বে মেনে নিতে হবে।

বক্তারা আরও দাবি করেন, এসব দাবির বাস্তবায়ন ছাড়া দেশে কোনো সময়ই গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট