1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে পুলিশের গারদখানা থেকে পালিয়ে যাওয়া ৩২ মামলার আসামি সম্রাট গ্রেপ্তার টঙ্গীতে পাওনা আদায় ও অপপ্রচার বন্ধের দাবিতে শ্রমিক-ঠিকাদারদের অবস্থান সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড হরিঢালী ও কপিলমুনি ইউনিয়নকে শিশু শ্রম, বিদ্যালয় থেকে ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত করতে গণমাধ্যমের সহযোগিতা চায় ওয়ার্ল্ড ভিশন মধুপুরে আশ্রয়ণ প্রকল্পে মাদকসেবীদের আড্ডা, আতঙ্কে বাসিন্দারা বকশীগঞ্জে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক ইসলামপুরে চরপুটিমারী ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো রাস্তা সংস্কার কাজের উদ্বোধন দেওয়ানগঞ্জে কিন্ডারগার্টেন স্কুল প্রধানদের সঙ্গে প্রাথমিক শিক্ষা অফিসারের মতবিনিময় চিরিরবন্দরে ‘কৃষক কার্ড’ কার্যক্রমের উদ্বোধন: প্রকৃত কৃষকদের ডাটাবেজ তৈরির উদ্যোগ সংস্কার না হলে চাঁদাবাজি-টেন্ডারবাজি বন্ধ হবে না: তেঁতুলিয়ায় নাসীরুদ্দীন পাটোয়ারী

পাঁচবিবিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালো জামায়াতে ইসলামী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে
পাঁচবিবিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে আর্থিক সহায়তা প্রদান করছেন জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ
পাঁচবিবিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে আর্থিক সহায়তা প্রদান করছেন জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ

মোঃ আমজাদ হোসেন
স্টাফ রিপোর্টার

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের মির্জাপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

গত ২৭ সেপ্টেম্বর মির্জাপুর গ্রামের মোঃ কেরামত আলীর বাড়িতে চুলা থেকে ভয়াবহ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে ঘরের ছাউনি, আসবাবপত্রসহ গৃহস্থালির প্রায় সবকিছু পুড়ে যায়। খবর পেয়ে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন।

পরদিন রবিবার (২৮ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্ত পরিবারটির হাতে আর্থিক সহায়তা তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট-১ (সদর–পাঁচবিবি) আসনের সম্ভাব্য প্রার্থী ফজলুর রহমান সাঈদ।

সহায়তা প্রদানকালে তিনি বলেন, “জামায়াতে ইসলামী সবসময় জনগণের দুঃখ-কষ্টে পাশে থেকেছে, ভবিষ্যতেও থাকবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে একা ফেলে রাখা হবে না, সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে সহযোগিতা করাই আমাদের দায়িত্ব।”

এ সময় আরও উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর ডা. মোঃ সুজাউল করিম, সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার, কর্মপরিষদ সদস্য মাওলানা ছামসুল আলম মাষ্টার, ধরঞ্জী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সাজেদুর রহমান সরকার সাজু, ইউনিয়ন সেক্রেটারি মোঃ মাজেদুল ইসলামসহ স্থানীয় জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

আর্থিক সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত কেরামত আলী ও তার পরিবার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জামায়াতে ইসলামী নেতৃবৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট