1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে পুলিশের গারদখানা থেকে পালিয়ে যাওয়া ৩২ মামলার আসামি সম্রাট গ্রেপ্তার টঙ্গীতে পাওনা আদায় ও অপপ্রচার বন্ধের দাবিতে শ্রমিক-ঠিকাদারদের অবস্থান সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড হরিঢালী ও কপিলমুনি ইউনিয়নকে শিশু শ্রম, বিদ্যালয় থেকে ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত করতে গণমাধ্যমের সহযোগিতা চায় ওয়ার্ল্ড ভিশন মধুপুরে আশ্রয়ণ প্রকল্পে মাদকসেবীদের আড্ডা, আতঙ্কে বাসিন্দারা বকশীগঞ্জে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক ইসলামপুরে চরপুটিমারী ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো রাস্তা সংস্কার কাজের উদ্বোধন দেওয়ানগঞ্জে কিন্ডারগার্টেন স্কুল প্রধানদের সঙ্গে প্রাথমিক শিক্ষা অফিসারের মতবিনিময় চিরিরবন্দরে ‘কৃষক কার্ড’ কার্যক্রমের উদ্বোধন: প্রকৃত কৃষকদের ডাটাবেজ তৈরির উদ্যোগ সংস্কার না হলে চাঁদাবাজি-টেন্ডারবাজি বন্ধ হবে না: তেঁতুলিয়ায় নাসীরুদ্দীন পাটোয়ারী

পাঁচবিবিতে অসময়ে বৃষ্টিতে আগাম আলু চাষে ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষকরা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ২১৮ বার পড়া হয়েছে
পাঁচবিবিতে অসময়ে বৃষ্টিতে পানিতে ডুবে যাওয়া আগাম আলুর ক্ষতিগ্রস্ত জমি
অসময়ে বৃষ্টিতে আগাম আলু চাষে ক্ষতির মুখে পাঁচবিবির কৃষকরা, পানি নিষ্কাশনের উদ্যোগ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

মোঃ আমজাদ হোসেন, স্টাফ রিপোর্টার:

জয়পুরহাটের পাঁচবিবিতে কয়দিনের অসময় বৃষ্টিতে আগাম আলু চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। দীর্ঘদিন ধরে চলা বৃষ্টির কারণে আলু চাষের জমিগুলো পানিতে ডুবে যাওয়ায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন।

উপজেলার বিভিন্ন এলাকায় দেখা যায়, কৃষকরা আগাম আলু চাষ করে কিছু লাভের আশা করেছিলেন। কিন্তু বৃষ্টির পানিতে আলুর জমি ডুবে যাওয়ায় তারা এখন অনেক ক্ষতির সম্মুখীন হয়েছেন।

উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন কুসুম্বা ইউনিয়নের কৃষকরা। অত্র ইউনিয়নের একজন চাষী গোলাম মওলা বলেন,

“গত বছর আলু চাষে যে ভরাডুবি হয়েছে, সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আগাম আলু চাষ করেছি। কিন্তু এবার বৃষ্টির পানি জমে আবারও ক্ষতিগ্রস্ত হয়েছি। কোল্ড স্টোরে আলু মজুত রাখার পরও ন্যায্য মূল্য না পাওয়ায় এখানে আরও ক্ষতি হয়েছে।”

কৃষকরা জানিয়েছেন, তারা এখন পানির মধ্যে থেকে আলুর বীজ তুলে বাসায় নিয়ে ফ্যানের বাতাসে শুকিয়ে রাখবেন। এরপর আবহাওয়া ভালো হলে বীজগুলো পুনরায় রোপণ করা যাবে। তবে এতে শ্রমিক খরচ বেড়ে যাবে।

পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জসিম উদ্দিন বলেন,

“যে সব আলুর জমিতে বৃষ্টির পানি জমেছে, দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করলে ক্ষতির পরিমাণ কমানো সম্ভব। তবে এটি সময়নির্ভর এবং তৎপরতার ওপর নির্ভর করে।”

কৃষকরা আশা করছেন, স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগ দ্রুত ব্যবস্থা নেবে যাতে আগামী দিনে এমন ক্ষতির পুনরাবৃত্তি না ঘটে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট