1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রংপুরে পরিবারের নিরাপত্তা চেয়ে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার সংবাদ সম্মেলন বকশীগঞ্জ সীমান্তে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগে টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার রাণীনগরে গাছ কেটে জমি দখলের অভিযোগ, ভিডিও করায় গৃহবধূকে হেনস্তা শেরপুরে জেন্ডার স্টেরিওটাইপ নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত পঞ্চগড় সীমান্তে পুশইনের চেষ্টা: ৩ দিন ধরে শূন্যরেখায় ১০ জনের মানবেতর জীবনযাপন, উত্তেজনা পঞ্চগড়ে সিজারের আগে খোলা স্বর্ণের চেইন ফেরত না দেওয়ার অভিযোগ, নার্সের দাবি ‘হারিয়ে গেছে’ মধুপুরে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ডাকে কলম বিরতি পালিত পঞ্চগড়ে মাঠে কাজ করার সময় বজ্রপাতে যুবকের মর্মান্তিক মৃত্যু নান্দাইলে দুই গ্রামের মুখোমুখি অবস্থান: সংঘাত এড়াতে ১৪৪ ধারা জারি

শেরপুরে গাছ কর্তন, চুরি ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন: প্রশাসনের হস্তক্ষেপ দাবি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে
শেরপুরে হামলা ও ফসল ধ্বংসের প্রতিবাদে সংবাদ সম্মেলন করছেন কৃষকরা
ভুক্তভোগী কৃষকরা শেরপুরে চুরি, হামলা ও ফসল ধ্বংসের প্রতিবাদে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।

মাহফুজুর রহমান সাইমন, শেরপুর প্রতিনিধি:

শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের হরিণধরা গ্রামে চুরি, গাছ কর্তন, ফসল ধ্বংস, হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী কৃষক পরিবারের সদস্যরা। সোমবার (৩ নভেম্বর) সকালে গ্রামের নিজ বাড়িতে আয়োজিত এ সংবাদ সম্মেলনে মো. ফারহান তানভীর আদিব লিখিত বক্তব্য পাঠ করেন।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, গত ১ নভেম্বর (শনিবার) রাত সাড়ে ১১টার দিকে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের মো. সোহাগ মিয়া, মো. হৃদয় হাসান বাবু, খোরশেদ আলম ফা মিয়া, জামাল উদ্দিনসহ ১৩ জন ও অজ্ঞাত আরও কয়েকজন মিলে তাদের বসতভিটার পাশে কচুর ক্ষেতে হামলা চালায়। হামলাকারীরা সেচ মোটরঘরের তালা ভেঙে মোটর ও প্রায় ১,৭০০ ফুট বৈদ্যুতিক তার চুরি করে নেয়।

ফারহান তানভীর জানান, স্থানীয়রা ডাকচিৎকার করলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়—প্রতিপক্ষরা প্রায় ৫০ শতাংশ জমির কচু ক্ষেত কেটে সম্পূর্ণভাবে নষ্ট করেছে, এতে সাড়ে চার লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে।

তিনি আরও বলেন, তার বাবা মো. ছামিদুল ইসলাম মণ্ডল একজন সাধারণ কৃষক। দীর্ঘদিন ধরে স্থানীয় স্কুল কমিটি নিয়ে বিরোধের কারণে প্রতিপক্ষরা তাদের পরিবারকে হয়রানি করছে। এর আগে একই বিরোধের সূত্রে তার কাকা মো. হারেজ মিয়াকে প্রতিপক্ষ শফিকুল ইসলাম মুক্তা গংরা প্রকাশ্যে হত্যা করে; হত্যামামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন।

ফারহান তানভীর অভিযোগ করেন, সেই হত্যামামলার প্রতিশোধ নিতেই প্রতিপক্ষ বারবার তাদের ক্ষতি করছে। সম্প্রতি তারা হামলার পাশাপাশি ভুক্তভোগী পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে, যাতে প্রশাসনিকভাবে হয়রানি ও সামাজিকভাবে হেয় করা হয়।

সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের কাছে চার দফা দাবি জানান:

ঘটনাটি দ্রুত তদন্ত করে দায়ীদের শনাক্ত ও আইনের আওতায় আনা।

মিথ্যা মামলা প্রত্যাহার।

পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা।

ক্ষয়ক্ষতির সুষ্ঠু ক্ষতিপূরণ নিশ্চিত করা।

ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছেন, ঘটনার পর তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রাণনাশের আশঙ্কায় দিন কাটাচ্ছেন। এ বিষয়ে ছামিদুল ইসলাম মণ্ডল শেরপুর সদর থানায় বাদী হয়ে লিখিত অভিযোগ দাখিল করেছেন।

ফারহান তানভীর বলেন,

“আমরা পরিশ্রম করে যে ফসল ফলিয়েছি, তা পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। এছাড়া সেচের মোটর ও বৈদ্যুতিক তার চুরি হওয়ায় আমরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। প্রশাসন যেন দ্রুত পদক্ষেপ নিয়ে আমাদের ন্যায্য বিচার নিশ্চিত করে—এটাই আমাদের একমাত্র আকুল আবেদন।”

শেরপুর সদর থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম খান বলেন,

“অভিযোগটি পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট