1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান শেরপুর মহিলা কলেজের অধ্যক্ষ রেজাউল করিম খান আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান শ্রীপুরে পুকুরে গোসল করতে নেমে মাদরাসা ছাত্রের মৃত্যু রাণীনগরে লটারির মাধ্যমে এলসিএস নারী শ্রমিক বাছাই সম্পন্ন চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মধুপুর পৌরবাসীর দুর্ভোগ লাঘবে নিরলস কাজ করে যাচ্ছেন মেয়র প্রার্থী খন্দকার মোতালিব গাজীপুরে পুলিশের গারদখানা থেকে পালিয়ে যাওয়া ৩২ মামলার আসামি সম্রাট গ্রেপ্তার টঙ্গীতে পাওনা আদায় ও অপপ্রচার বন্ধের দাবিতে শ্রমিক-ঠিকাদারদের অবস্থান সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড হরিঢালী ও কপিলমুনি ইউনিয়নকে শিশু শ্রম, বিদ্যালয় থেকে ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত করতে গণমাধ্যমের সহযোগিতা চায় ওয়ার্ল্ড ভিশন

রাণীনগরে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে
রাণীনগর অডিটোরিয়ামে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি শেখ রেজাউল ইসলাম রেজু উপস্থিত
ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রস্তুতিতে রাণীনগরে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত। প্রধান অতিথি ছিলেন বিএনপির মনোনীত এমপি প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজু।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় নির্বাচনের কার্যক্রম উপলক্ষে নওগাঁর রাণীনগরে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা বিএনপির আয়োজনে রাণীনগর অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ রেজাউল ইসলাম রেজু।

উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলীর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মেজবা উল হক লিটন ও সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন।

অন্যান্য বক্তারা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএম আল ফারুক জেমস, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, যুগ্ম আহ্বায়ক সিরাজ এ আলম সিরাজ, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জ্বল ও সদস্য সচিব মাহমুদ হাসান বেলাল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট