1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু, পাশাপাশি কবরে দাফন ডিমলায় নানা কর্মসূচিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত মধুপুরে নানা কর্মসূচিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত রূপনারায়ণকুড়াবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন যুবদল নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী সোহেল রানা রাণীনগরে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ৩৩৪ পরিবারে নগদ অর্থ বিতরণ প্রধানমন্ত্রীকে ঘিরে মব তৈরির চেষ্টা হয়েছিল: পঞ্চগড়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ শেরপুর পৌরবাসীর কাছে দোয়া ও সমর্থন চাইলেন কাউন্সিলর পদপ্রার্থী ফখরুল আলম, ঈদ শুভেচ্ছা বিনিময় রামগতিতে ব্যস্ততম সড়ক দখল করে প্যানেল চেয়ারম্যানের বালুর ব্যবসা, চরম ভোগান্তি কালের কণ্ঠের ‘সেরা রিপোর্টার’ রবিউল আলম ফরাজীকে নান্দাইলে সংবর্ধনা ও ফল উৎসব কোরবানির বাকি আর ৩ দিন: টুংটাং শব্দে দিন-রাত মুখর পঞ্চগড়ের কামারপল্লি

বকশীগঞ্জে জাতীয় দৈনিক ভোরের চেতনা-র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে
বকশীগঞ্জ প্রেসক্লাবে ভোরের চেতনার ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কেক কাটা ও অংশগ্রহণকারীদের উপস্থিতি
বকশীগঞ্জ প্রেসক্লাবে কেক কেটে দৈনিক ভোরের চেতনার ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছেন অতিথি ও সাংবাদিকরা।

মনিরুজ্জামান লিমন বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি:

জামালপুরের বকশীগঞ্জে জাতীয় দৈনিক ভোরের চেতনা-র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালন করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে দিনটি উদযাপিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ জহুরুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ।

উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবুর সঞ্চালনায় এবং সভাপতি হেদায়েতুল ইসলাম হোসনার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজর, মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন, দেশ টিভির জামালপুর প্রতিনিধি রিয়াদ হাসান হৃদয়, সাংবাদিক মতিন রহমান, সাংবাদিক রাশেদুল ইসলাম রনি, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক ইলিয়াস শাহ এবং কমিউনিটি মেডিকেল অফিসার হাবিবুর রহমান।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন দৈনিক ভোরের চেতনা-র বকশীগঞ্জ প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিমন।

আলোচনা সভা শেষে প্রেসক্লাব কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
উপজেলা প্রেসক্লাবের সদস্যসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যম কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট