1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে ধানক্ষেত থেকে ইটভাটা শ্রমিকের মুখ বাঁধা লা’শ উদ্ধার পঞ্চগড়ে চিকিৎসককে মারধর: পিতা-পুত্রসহ দুই আসামি গ্রেফতার বকশীগঞ্জে সাংবাদিক হত্যা মামলার আসামি বাবুর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ বাকেরগঞ্জে আসামি গ্রেপ্তারের সময় পুলিশি নির্যাতনের অভিযোগ: এসআই সবিতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীর দুর্গাপুরে ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার আইডিয়াল পাবলিক স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শেরপুরে জেলা পল্লী চিকিৎসক সমিতির কমিটি গঠন; শাহজাহান সভাপতি, ইসমাইল সম্পাদক নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ তেলবাহী গাড়ি জব্দ, গ্রেফতার ৪ রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাঁদাবাজি ও হামলার অভিযোগ, জামালপুরে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন কমলনগরে চরের ফসলে বেপরোয়া চাঁদাবাজি: ৫ বিএনপি নেতার সিন্ডিকেটে কৃষকরা দিশেহারা

বাঘায় জোরপূর্বক দোকানঘর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে
বাঘায় জোরপূর্বক দোকানঘর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি, বাঘা (রাজশাহী)

রাজশাহীর বাঘায় জোরপূর্বক দোকানঘর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর পরিবার। বুধবার (২৬ নভেম্বর) দুপুর ১২টায় চন্ডিপুর বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে সংবাদ সম্মেলন করেন দোকানঘরের মালিক সোহেল রানা

ভুক্তভোগী সোহেল রানা জানান, তিনি ৩০ অক্টোবর ২০২৫ তারিখে পূর্বের ভোগদখলকারী নির্মল কুমার মন্ডল থেকে দোকানঘরের মালিকানা গ্রহণ করেন। “সাবেক লাইসেন্স গ্রহীতার লাইসেন্স পরিবর্তন করে বর্তমান মালিকের নামে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন ছিল। এমন পরিস্থিতিতে নির্মল কুমারের লাইসেন্স নিজের নামে করে দোকানটি দখল করতে গেলে একটি পক্ষ আমার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। ওই পক্ষের মধ্যে ছিলেন সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ফিরোজ আহমেদ রঞ্জু, স্থানীয় সদস্যদের সঙ্গে আরও কয়েকজন গ্রামবাসী। কিছু দিন পর তারা আমার দোকানের তালা ভেঙে দখল নিয়েছে। এতে আমি আর্থিক ক্ষতি ও মানহানি সহ্য করছি,” বলেন সোহেল রানা।

তিনি আরও জানান, ২৪ নভেম্বর ২০২৫ তারিখে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেছেন। তবে প্রশাসনিক কোনো সহযোগিতা না পাওয়ার অভিযোগও করেন তিনি।

অন্যদিকে, দোকানটি পূর্বের মালিক নির্মল কুমার মন্ডল দাবি করেছেন, “আমি সোহেল রানা ছাড়া কারও কাছে ঘরের মালিকানা হস্তান্তর করি নি। সোহেলকে লিখিতভাবে দোকান ঘরের মালিকানা হস্তান্তর করেছি। কেউ যদি মালিকানা দাবি করে, তা মিথ্যা।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মি আক্তার জানান, “অভিযোগের বিষয়ে আমার জানা নেই।”

ভুক্তভোগী পরিবারের দাবী, দখলদার পক্ষের আচরণের কারণে তারা মানহানি এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। বিষয়টি প্রশাসনের নজরদারিতে আনা প্রয়োজন বলে মনে করছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট